দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২০
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে তারা

কর্তৃক SK Ferdous নভেম্বর ৯, ২০২০
নভেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 315 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:

অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা। ইতোমধ্যে কুষ্টিয়া জেলাকে ২/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৮নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জি,এম নূর ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস, অসীম বরণ চক্রবর্তী, শেখ আমিনুর রশিদ সুজন, খন্দকার আনিসুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন প্রমুখ।

অনুষ্ঠানে দলের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স কান্নাজড়িত কন্ঠে বলেন, সাতক্ষীরার মেয়েরা অনেক অভাব অনটনের মধ্য দিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা চ্যাম্পীয়নশীপে ৬ দলের খেলায় অংশগ্রহণ করে। গত ৬ নভেম্বর শুক্রবার কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে ২/১ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পীয়ন হয়। তিনি বলেন, খুব শীঘ্রই ৮টি দলে গ্রুপ লীগ পর্যায়ে রাজধানী ঢাকায় মেয়েদের ফুটবল খেলায় সাতক্ষীরার মেয়েরা অংশগ্রহণ করবে।

প্রশিক্ষক প্রিন্স আরো বলেন, সাতক্ষীরার মেয়ে ফুটবলাররা খুবই অসহায় পরিবার থেকে এসেছে। তাদের কেডস্, ট্রাউজার, বুট, টি-সার্ট, ট্রাকসেটসহ খেলার বিভিন্ন সামগ্রীর অভাব রয়েছে। শীতের কোনো ভালো পোষাক নেই তাদের। এ বিষয়ে তিনি সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা সরকারি বে-সরকারি সহায়তা পেলে তারা আরো সাফল্য অর্জনে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, সাতক্ষীরার সাবিনা খাতুন এখন জাতীয় ফুটবল সিনিয়র দলের অধিনায়ক। এছাড়া, জাতীয় দলে আরো খেলছে সাতক্ষীরার মাসুরা, রাজিয়া, আফঈদা খন্দকার প্রিন্স ও মিস রুপা। এ সমস্ত খেলোয়াড়রা সাতক্ষীরা সহ সনারা দেশের সুনাম অর্জনে ভুমিকা রেখে চলেছে।

প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অনুর্ধ ১৪ দলের অধিনায়ক নাসরিন সুলতানা, মুন্নি খাতুন, তানিশা, ষষ্ঠী, অন্তিকা হালদার, রোজিনা, জবা, রোজা, সুমাইয়া, প্রাপ্তি, রাজিয়া আক্তার, প্রতিমা, তিন্নি, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, শেখ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহিন, সদস্য আতিকুর রহমান ছট্টু, কাজী আক্তার হোসেন, ইকবাল কবীর খান বাপ্পী প্রমূখ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ক্যাম্প কমান্ডার ও নৌ-পুলিশ ইনচার্জের বিতর্ক
পরবর্তী পোস্ট
ওলামা, মাশায়েখ, তৌহিদী জনতার প্রতিবাদে উত্তাল কালিগঞ্জ

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting