দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৫৩
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

কিমের মৃত্যুর খবর মিডিয়ায়: কেউ নিশ্চিত নন, ডাক্তার পাঠিয়েছে চীন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২০
এপ্রিল ২৫, ২০২০ ০ কমেন্ট 290 ভিউস

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ছে দেশটিতে। মিডিয়ার খবরে বলা হচ্ছে উত্তর কোরিয়ার সুপ্রিম নেতা কিম জং-উন আর নেই। হংকং স্যাটেলাইট টেলিভিশন এমন খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে নিশ্চিত করা হয় নি তাদের নেতার শারীরিক অবস্থা সম্পর্কে।

যুক্তরাষ্ট্রও নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হতে পারে নি। কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে ইথারে যখন নানা খবর ছড়িয়ে পড়ছে তখন উত্তর কোরিয়ায় একদল বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠিয়েছে চীন। কি জং উনের শারীরিক অবস্থা তারা নির্ধারণ করবেন বলে শুক্রবার রিপোর্ট করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে নিউজউইককে পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার নেতার শারীরিক অবস্থা নিয়ে যেসব খবর প্রকাশ পাচ্ছে তার ওপর যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে নজর রেখে চলেছে। তবে এই সময়ে কিম জং উন মারা গেছেন এমন কোনো নিশ্চয়তা অফিসিয়াল চ্যানেল থেকে নিশ্চিত হওয়া যায় নি। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, ঐতিহাসিক আদর্শে এখনও উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রস্তুত।

প্রতিরক্ষা খাতে বা জাতীয় পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্যপ্রমাণ এখনও নেই।

উল্লেখ্য, কিম জং উনকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ১১ই এপ্রিল পলিটব্যুরোর এক মিটিংয়ে। তবে ১৫ই এপ্রিল দেশের প্রতিষ্ঠাতা তার গ্রান্ডফাদার কিম ইল সাংয়ের জন্মদিনে তাকে অনুপস্থিত দেখা গেছে। সাধারণত এ অনুষ্ঠান কোনোভাবেই মিস করেন না তিনি। এ অবস্থায় গত সোমবার কানকথা ছড়িয়ে পড়ে যে, উত্তর কোরিয়ার নেতা গুরুত্বর অসুস্থ। তার হার্টের অপারেশন করা হয়েছে ১২ই এপ্রিল। দক্ষিণ কোরিয়া ভিত্তিক ডেইলি এনকে খবর প্রকাশ করে যে, অপারেশনের পর কিমের অবস্থা গুরুত্বর। এরপরই জল্পনা আরো ডালপালা বিস্তার করতে থাকে।

উল্লেখ্য, ডেইলি এনকে হলো মার্কিন কংগ্রেসের অর্থায়নে চলা কিছু প্রতিষ্ঠাণের অন্যতম। তারা সিএনএনের একটি রিপোর্টের পাশাপাশি কিমের স্বাস্থ্য নিয়ে ওই রিপোর্ট প্রকাশ করে। এসব গুজব মার্কিন গোয়েন্দাগুলো আমলে নেয়নি। গত মঙ্গলবার মার্কিন দু’জন কর্মকর্তা নিউজউইককে বলেছেন, কিম গুরুতর কোনো রোগে ভুগছেন এমনটা ভাবার কোনো কারণ নেই। একই সময়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ সরকারি এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর প্রকাশ করে যে, কিম জং উন অসুস্থ এমন কোনো অস্বাভাবিক ঘটনার খবর উত্তর কোরিয়া থেকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নিউজউইক দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তারা এ নিয়ে কোনো মন্তব্য করে নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের অফিস থেকে বলা হয় তাদের কাছেও এ বিষয়ে কোনো খবর নেই। তবে কিম জং উনের এসব খবর নিয়ে প্রশ্ন তুলেছেন চীন ও রাশিয়ার কর্মকর্তারা। প্রশ্ন তুলেছেন ডনাল্ড ট্রাম্পও, যিনি উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্ট হিসেবে আলোচনায় বসেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, সিএনএন এ নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে তা ঠিক নয়। তবে তিনি কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে আর কোনো তথ্য দিতে পারেননি।

পূর্বপশ্চিমবিডি/জিএম

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বব্যাপী মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে ৫১ হাজার
পরবর্তী পোস্ট
ওমান থেকে ফিরলেন ২৮৮ বাংলাদেশি

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting