দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৫
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম 

কর্তৃক M Helal জুলাই ২২, ২০২৬
জুলাই ২২, ২০২৬ ০ কমেন্ট 33 ভিউস

 

মোঃ ইশারাত আলী, কালিগঞ্জ ব্যুরো :

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬৫নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি/২০২৬-এ অন্তর্ভুক্ত হওয়ার জন্য জালিয়াতি ও বিধি বহির্ভূতভাবে এফিডেভিটের মাধ্যমে ছাত্রের অভিভাবক সাজার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে মো. রবিউল ইসলাম গত ৭ জুলাই ২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদন সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার উদ্দেশ্যে আলতাফ হোসেন নামের এক ব্যক্তি ৫ম শ্রেণির ৯ রোলধারী শিক্ষার্থী আরিফ শাহরিয়ার ফাহিমের অভিভাবক হওয়ার জন্য এফিডেভিট করেছেন। অথচ ওই শিক্ষার্থীর প্রকৃত পিতা ফারুক হোসেন এবং মাতা খালেদা পারভীন। বিদ্যালয়ের চূড়ান্ত ভোটার তালিকায় অভিভাবক হিসেবে আলতাফ হোসেনের কোনো নাম না থাকা সত্ত্বেও বিভিন্ন ফন্দিফিকিরে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি নানা প্রকার চক্রান্তে লিপ্ত রয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত আলতাফ হোসেনের কোনো সন্তানাদি নেই। এছাড়া তিনি পূর্ববর্তী ম্যানেজিং কমিটিতেও ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন ফ্যাসিস্ট দলের ওয়ার্ড সদস্য হওয়ার সুবাদে অবৈধভাবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন। বর্তমান কমিটিতেও একই পদে আসার মানসে তিনি নানা প্রকার ষড়যন্ত্র ও হুমকি-ধামকি দিয়ে চলায় এলাকায় শান্তি শৃঙ্খলার চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম বলেনে আমি স্কুল থেকে ম্যানেজিং কমিটির সকল নথিপত্র বিধি মোতাবেক করেছি। শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার বরাবর জমা দিয়েছি। পাশ করা না করা তার দায়িত্ব।

উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস বলেনি আমরা ২ জন শিক্ষানুরাগীর নাম উপজেলা নির্বাহি অফিসার বরাবর জমা দিয়েছি। উনি কাকে নির্বাচিত করবেন সেটা তার ব্যাপার।

এব্যাপারে উপজেলা নির্বাহি অফিসারের কোন বক্তব্য পাওয়া যায়নি। এমতাবস্থায়, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি বিধি মোতাবেক সঠিক প্রক্রিয়ায় কমিটি গঠনের স্বার্থে উক্ত এফিডেভিট বাতিল পূর্বক ম্যানেজিং কমিটি গঠন সাময়িকভাবে স্থগিতকরণ এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার চেষ্টা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা

জুলাই ২২, ২০২৬

কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...

জুলাই ২২, ২০২৬

সরুলিয়া ইউনিয়নে গণমানুষের আস্থার প্রতিক চেয়ারম্যান প্রার্থী হাসানুর...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...

জুলাই ২১, ২০২৬

কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting