দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:২৫
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ, আহত ১
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান...
সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩
পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ, আহত ১

কর্তৃক M Helal সেপ্টেম্বর ৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬ ০ কমেন্ট 93 ভিউস

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে ঢুকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে হত্যার চেষ্টা এবং ৭ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করে কালিগঞ্জ থানায় এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে রতনপুর বাজারে বিএনপির রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে বসে ছিলেন রফিকুল ইসলাম। তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির রতনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এ সময় খাইরুল আলম রানার নেতৃত্বে অন্য আসামিরা দা, রামদা, হাসুয়া, লোহার রড, হাতুড়ি ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা রফিকুলকে গালিগালাজ ও হুমকি দেন। একপর্যায়ে কার্যালয়ে থাকা বিভিন্ন ছবি ও জাতীয় পতাকা টেনে ছিঁড়ে পদদলিত করার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, রফিকুল প্রতিবাদ করলে আসামিরা তাঁকে মারধর শুরু করেন। এ সময় একজন ধারালো দা দিয়ে তাঁর মাথায় কোপ দিলে তিনি মাথা সরিয়ে নিলে কপালের ডান পাশে, চোখের ওপর গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আরেকজন হাসুয়া দিয়ে মাথায় কোপ দিলে তা ঠেকাতে গিয়ে তাঁর ডান হাতের কনুইয়ের নিচে কাটা জখম হয়। লোহার রডের আঘাতে বাম হাতের তর্জনীতে হাড় ভাঙার জখম হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাঁকে লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করলে তাঁর কোমর ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া দুই ব্যক্তি গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে। তাঁর লুঙ্গির গাঁটিতে থাকা ৭ হাজার ২০০ টাকা নিয়ে যাওয়ার এবং ডান চোখে ঘুষি মেরে জখম করার অভিযোগও রয়েছে।

রফিকুলের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় ইজিবাইকে করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার পর আসামিরা বিএনপির লোকজনকে এলাকায় থাকতে না দেওয়াসহ হত্যার হুমকি দেন।

এ ঘটনায় মহিষকুড় এলাকার শোকর আলীর ছেলে ফাহাদ হোসেন , কাশিশ্বরপুরের মতিউর রহমানের ছেলে খাইরুল আলম রানা,গনেশপুর আব্দুর রহিমের ছেলে, মোহাম্মাদ আলী ও মহিউদ্দীন , মহিষকুড়ের হাশেম শাহাজীর ছেলে আব্দুর রহিম শাহাজী, রায়পুরের আব্দুল গফফারের ছেলে মোঃ সোহাগ ,গাঙ্কুলিয়া মোহাম্মাদ আলী গাইনের ছেলে আবু বক্কার গাইন ,গনেশপুরের কেরো আব্দুলের ছেলে রব্বানী মোড়ল,সুরাত শেখের ছেলে আজগার আলী,মহিষকুড় এলাকার শোকর আলীর ছেলে শেখ তাজিমের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

রফিকুল ইসলাম চিকিৎসাধীন থাকায় তাঁর ভাই মোঃ শহিদুল ইসলামের মাধ্যমে এজাহার থানায় দাখিল করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

রিলেটেড পোস্ট

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে...

আগস্ট ২৮, ২০২৬

কালিগঞ্জে এক হস্তশিল্পির সংগ্রামী জীবনের গল্প

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ফ্রি চক্ষু শিবির উদ্বোধন

আগস্ট ২৬, ২০২৬

কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

আগস্ট ২২, ২০২৬

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting