দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

কর্তৃক M Helal আগস্ট ৩০, ২০২৬
আগস্ট ৩০, ২০২৬ ০ কমেন্ট 127 ভিউস

কালিগঞ্জ  প্রতিনিধি:কালিগঞ্জে দোকানের পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবক মোঃ হাসান আলী গাজী (২৪) বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অহেদ আলী গাজী (৫৯) কালীগঞ্জ থানায় শেখ আরিফুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন ভাড়াশিমলা চৌরাস্তার মোড়ে অহেদ আলী গাজীর ‘হাসান হোসেন টি স্টোর’ নামে একটি দোকান রয়েছে। সেখানে চা, তরিতরকারি ও ফলমূল বিক্রি করা হয়। এজাহারে দাবি করা হয়েছে, আসামি ওই দোকান থেকে বিভিন্ন সময়ে নগদ ও বাকিতে মালামাল কিনতেন। এতে তার কাছে দোকানের টাকা পাওনা হয়। গত ২৬ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে হাসান আলী গাজী দোকানের মালামাল কেনার জন্য নগদ ১৯ হাজার ৮৯০ টাকা নিয়ে বের হন। এ সময় ভাড়াশিমলা চৌরাস্তার মোড়ে শেখ আরিফুল ইসলামকে দেখতে পেয়ে দোকানের পাওনা টাকা পরিশোধের জন্য তাগাদা দেন। এজাহারে আরও অভিযোগ করা হয়, পাওনা টাকা চাওয়ায় আরিফুল ক্ষিপ্ত হয়ে হাসানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে হাসান মাটিতে পড়ে গেলে আসামি ছুরি দিয়ে তার পিঠের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার কাছে থাকা দোকানের মালামাল কেনার ১৯ হাজার ৮৯০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত হাসানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অহেদ আলী গাজী কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ আরিফুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার রামনাথপুর জমিজমাকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অক্টোবর ১২, ২০২৬

কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting