দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে খানা খন্দে ভরা সড়ক : দেখার কেউ নেই

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০১৯
আগস্ট ২৪, ২০১৯ ০ কমেন্ট 459 ভিউস

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :  ছোট বড় অসংখ্য গর্তে ভরা কালিগঞ্জ উপজেলা সদর সহ প্রায় ১২টি ইউনিয়নের সংযোগ সড়ক গুলো। উপজেলা কার্যালয় হইতে ফুলতলা মোড় পর্যন্ত প্রায় ১কিলোমিটার রাস্তার বেহাল দশা দেখলে উপজেলার দীর্ঘ ১০বছরের উন্নয়নের চিত্র বোঝা যায়। প্রতিদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চলাচল ছাড়া এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাষক মহোদয় বিভিন্ন অনুষ্ঠানে এবং উন্নয়ন কর্মকান্ডে আসলেও চোখে পড়ছে কিনা সে প্রশ্ন উপজেলা বাসীর। দীর্ঘ দিন সংষ্কার না হওয়ায় এসমস্ত সড়কের পিচ উঠে ছোট বড় খানা খন্দে ভরে গেছে। বিকল্প কোন ব্যবস্থা বা সড়ক না থাকায় ঝূকি জেনেও এসমস্ত সড়কে চলছে জনসাধারন ও যানবাহন। প্রতিনিয়ত প্রায় ঘটছে ছোট বড় দূর্ঘটনা। উপজেলা সদর হতে ফুলতলা সড়ক পর্যন্ত রাস্তার পাশে মতি হাজী সহ একাধিক প্রভাবশালী ব্যাক্তি নির্মান সামগ্রী ইট, খোয়া, বালু এবং কাঠের গুড়ি রাখলেও দেখার কেউ নেই। কথায় আছে না, রক্ষক যখন ভক্ষক হয় তখন আইন বলে কিছু থাকে না। এছাড়াও ইসলামী ব্যাংকের সামনে পোষ্ট অফিস মোড় হতে জেলা পরিষদের প্রধান সড়কে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা ও বহু দোকান ঘর ফলে রাস্তা সংকোচন হয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। আর সামান্য ভারী বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় অরাজক পরিস্থিতি। তখন আরো বেড়ে যায় জন দূর্ভোগ ও ভগান্তি। এই ভাবে দিনের পর দিন বছরের পর বছর দূর্ভোগ পোহাচ্ছেন সড়ক দিয়ে চলাচলকারী গাড়ীচালক, যাত্রী, রোগী ও কালিগঞ্জ সদরের ২টি কলেজ ২টি মাধ্যমিক বিদ্যালয় ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষীকা, সরকারী কর্মকর্তা, কর্মচারী সহ সাধারন মানুষ। তারপর পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে পানি জমে ফুলতলা মোড় এবং ফুলতলা সেট, কাচা বাজার, তলিয়ে গেলে ব্যাবসায়ীরা প্রধান সড়ক দখল করে খোলা আকাশের নিচে বেচা কেনা করতে দেখা গেছে। সরেজমীনে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় কালিগঞ্জ উপজেলা সদর হতে ফুলতলা সড়ক, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে ফুলতলা মাছের সেটের পিছনে জেলা পরিষদের পুকুর, কালিগঞ্জ ফুলতলা হতে বাশতলা বাজার সড়ক, কালিগঞ্জ কলেজ হতে কুশুলিয়া, বিষ্ণপুর, কৃষ্ণনগর, সড়ক খানপুর হতে কৃষ্ণনগর সড়ক, কালিগঞ্জ হতে মথুরেশপুর, ধলবাড়িয়া, রতপুর, ইউনিয়ন হয়ে, কদমতলা সড়ক, কালিগঞ্জ হতে তারালী, চাম্পাফুল সড়ক, তারালী হতে, নলতা কালিবাড়ী সড়ক, কালিগঞ্জ হতে নারায়নপুর সরকারী হাসপাতাল সহ ভাড়াশিমলা সড়ক, নলতা চৌমুহনী হইতে খানজিয়া সড়কে রয়েছে অসংখ্য খানা খন্দ গর্তে ভরা। দীর্ঘ দিন ধরে সড়কের বেহল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ উপজেলা বাসী। কালিগঞ্জ উপজেলার একাধিক ব্যবসায়ী জানান সড়ক গুলো দ্রুত সংষ্কার করে উপজেলা বাসীর দূর্ভোগ লাঘব জরুরী। আশা করি দ্রুত কর্তৃপক্ষ এব্যাপারে শীঘ্রই উদ্দ্যোগ নেবে। সংসদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে প্রবাসী মৌসুমী প্রার্থীরা এলাকায় ব্যাপক গন সংযোগ করলেও এলাকার উন্নয়ন এবং সড়কের জন দূর্ভোগের কথা কেউ বলে না। বরং ওই সমস্ত সাম্ভাব্য মৌসুমী প্রার্থীদের ছবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন, শুভেচ্ছা কার্ড, রাস্তার দুধারে গাছের মগডাল বৈদ্যুতিক খুটি, দেওয়ালে সভাবর্ধন পেলেও এলাকার উন্নয়নের কোন সভাবদ্ধন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ হাসপাতাল সড়ক অবৈধ বালু ব্যবসায়ীদের দখলে : জনদূর্ভোগ চরমে
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ইউপি সদস্যকে মারপিট : ভিডিও ছাড়ল গ্যাংস্টার বাহিনী (ভিডিও সহ)

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে...

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জ পুলিশের বিশেষ অভিযান আটক ৬

আগস্ট ২, ২০২৬

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি আটক:-

আগস্ট ১, ২০২৬

কালিগঞ্জ থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী মহড়া অনুষ্ঠিত

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting