দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৪
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২০, ২০২২
ডিসেম্বর ২০, ২০২২ ০ কমেন্ট 324 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার প্রতিশ্রুতিতে অর্থ আত্মসাতের অভিযোগের রেশ না কাটতেই এবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করলেন ইউপি সদস্য হুসাইন শেখ। ১৯ ডিসেম্বর কৃষ্ণনগর ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মো. হুসাইন শেখ কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন সরকারি অর্থ অতœসাতের উদ্দেশ্যে ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখা’র বরাদ্দকৃত সকল কাজ এবং মাটির কাজের যে প্রকল্প গ্রহণ করেছেন সে ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুগত কয়েকজন ইউপি সদস্য ছাড়া অন্যদের জানানো হয়নি। এসব প্রকল্পের বিষয়ে তথ্য নিতে গেলে তার সাথে চরম অসৌজন্যমূলক ব্যবহার করেছেন চেয়ারম্যান সাফিয়া পারভীন।
লিখিত অভিযোগে ইউপি সদস্য মো. হুসাইন শেখ আরও জানান, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বরাদ্দকৃত ৪৭০ টি কম্বল যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে চেয়ারম্যান তার অনুগতদের মাঝে বিতরণ করেছেন। এছাড়া তিনি ২০২৩-২৪ অর্থ বছরে ভিজিডি কার্ড দেওয়ার আশ্বাসে অসহায় দুস্থদের নিকট থেকে উৎকোচ নিয়েছেন। ইউনিয়ন পরিষদের আদায়কৃত ট্যাক্সের অর্থ চেয়ারম্যান তার ইচ্ছামতো ব্যবহার করেন। এই অর্থের হিসাব কাউকে জানানো হয় না। চেয়ারম্যান সাফিয়া পারভীনের এমন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করলে ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। পাশাপাশি চেয়ারম্যান তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদর্শন করেন। ইউপি চেয়ারম্যানের এসব কর্মকান্ডের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে বলে ইউপি সদস্য মো. হুসাইন শেখ জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের মুঠোফোনে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় স্মরণিকা “তথ্য কণিকা”র মোড়ক উন্মোচন
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে প্রতিবন্ধী কার্ড নিয়ে বিতর্ক, অভিযোগের তীর সমাজসেবা...

মে ২, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting