দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৭
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় পলিটেকনিক ছাত্র খুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার-৩

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২০
এপ্রিল ২৫, ২০২০ ০ কমেন্ট 358 ভিউস
কামরুল হাসান
কলারোয়ায়  প্রেমজ সম্পর্কের কারণে প্রেমিককে পিটিয়ে খুনের ঘটনাটি হত্যা মামলা হিসাবে রেকর্ড  করা হয়েছে।  দায়েরকৃত মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। হত্যার ঘটনায় মেয়েটির মা আসমা খাতুন, দাদা রিয়াজ উদ্দীন ও চাচা ইউপি সদস্য আব্দুল জলিলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তবে, পলাতক রয়েছেন প্রধান আসামি মেয়েটির পিতা কামরুল ইসলামসহ চাচা ওহিদুজ্জামান পিন্টু এবং অন্যরা। রাতে প্রেমিকার সাথে ফোনে কথা বলায় প্রেমিক তুষার হোসেন জনি (২০) নামে ওই শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকা মেয়ের পিতাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার সকাল ১১টায় নিহতের বাবা উপজেলার যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বজলুর রহমান শেখ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী  সায়মা জামান ময়না (১৬) এর সাথে একই গ্রামের বজলুর রহমান শেখের ছেলে ঢাকা পলিটেকনিক কলেজের সিভিল ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ তুষার হোসেন জনির প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।
গত বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে ময়না তুষারের সাথে মোবাইল ফোনে প্রেমালাপ করছিলো। বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা কামরুল ইসলাম মেয়েকে মারপিট করে। এক পর্যায়ে মেয়ে ময়নাকে দিয়ে মোবাইল ফোনে তুষারকে ঘরের পিছনের রাস্তায় দেখা করার জন্য আসতে বলে।
রাত সাড়ে ১২টার দিকে তুষার সেখানে যাওয়া মাত্রই ময়নার বাবা কামরুল, চাচা বাসারুল, পিন্টু, রিন্টুসহ মামলার আসামীরা তুষারকে লাঠি ও রড দিয়ে মারপিট করে। এসময় প্রেমিক তুষার জ্ঞান হারিয়ে ফেললে মামলার বাদি তুষারের বাবাকে ডেকে আনা হয়। রাতে রাস্তা থেকে অচেতন অবস্থায় ছেলেকে নিয়ে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তুষারের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী তুষারের বন্ধু পাইকপাড়া গ্রামের খলিল মোড়লের ছেলে জিসান (২৪) জানায়- ময়নার হঠাৎ ফোনে তুষার জানায়, রাতে ঘরের পিছনের রাস্তায় দেখা না করলে সে (ময়না) আত্মহত্যা করবে।
এসময় তুষার তাকে সাথে নিয়ে ময়নার সাথে দেখা করতে যায়। ময়নাদের ঘরের পিছনে যাওয়া মাত্রই ময়নার বাবা ও চাচারা মারপিট শুরু করে। এসময় সে (জিসান) যুগিখালী প্রাথমিক বিদ্যালয়ের দিকে দৌড়ে পালিয়ে যায়। তুষারের সাথে ময়নার তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো বলে সে জানায়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, এঘটনায় শেখ বজলুর রহমান বাদি হয়ে ১০ জনের নামে কলারোয়া থানায় একটি হত্যা মামলা (নং-১৮) দায়ের করেছেন।
তিনি বলেন, এঘটনায় এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত  রেখেছে।
এদিকে, কলেজছাত্র তুষারের মৃত্যুর ঘটনায় শুক্রবার ভোরে তুষারের পরিবারের লোকজনসহ এলাকাবাসী  ক্ষিপ্ত হয়ে ময়নার বাবা ও চাচাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সরসকাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে গ্রামবাসিদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তৌফিক আহম্মেদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে নিহত তুষারের জানাজা নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সমবায় আন্দোলন জোরদার করাই সরকারের নীতি: বঙ্গবন্ধু
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইফতার সামগ্রী পৌছে দিলেন বাড়ি বাড়ি

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting