দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৪৯
কালিগঞ্জে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ:...
দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...
জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...
শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কলারোয়ায় এবার ৪৬ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা: ঝুঁকি নেই
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ধর্ম

কলারোয়ায় এবার ৪৬ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা: ঝুঁকি নেই

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১০, ২০২৬
অক্টোবর ১০, ২০২৬ ০ কমেন্ট 22 ভিউস
কলারোয়া প্রতিবেদক: দুর্গোৎসবের বাকি আর মাত্র পাঁচ দিন। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপী সকল মণ্ডপে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করেছেন প্রতিমার অনুপম রূপ দেওয়ার শেষ মুহূর্তের কাজে। রঙ-তুলির বর্ণিল পরশে প্রতিমা-বিগ্রহ মোহনীয় সাজে সজ্জিত করা হয়েছে। আবহাওয়া মোটামু্টি সুপ্রসন্ন থাকায় প্রতিমার রঙের কাজে তেমন বিঘ্ন ঘটেনি কোথাও। প্রতিমায় শেষ পরশে রাঙিয়ে দেওয়ার কাজ বিরামহীনভাবে সম্পন্ন করেছেন প্রতিমা শিল্পীরা। হাতে ফুরসত ছিলনা প্রতিমাশিল্পীদের। উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে প্রায় অভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। রঙের কাজও হয়ে গেছে প্রায় সবখানে।
বৃহস্পতিবার পৌরসভাধীন তুলসিডাঙ্গা ঘোষপাড়া মাতৃমন্দির, উত্তর মুরারিকাটি পালপাড়া ও গোয়ালঘাটা পূজা মন্ডপে যেয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরির কাজ শেষ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব এই দুর্গাপূজাকে ঘিরে এখন তাদের ঘরে ঘরে উৎসবের আমেজ। হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ঘরের সব বয়সী মানুষ সময় পেলেই চলে আসেন মন্ডপে প্রতিমা তৈরি ও রাঙিয়ে দেওয়ার কাজ নিজ চোখে দেখতে। সবখানে সম্প্রীতিময় পরিবেশ বিরাজ করায় তাঁরা উপজেলার সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। কলারোয়া উপজেলায় এবার ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর আগের বছর ৪৫ টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছিলো।
গত ৭ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জানানো হয়, এবার  উপজেলার ৪৬টি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, উপজেলার ৪৬ পূজামণ্ডপের কোনোটিও ঝুঁকিপূর্ণ নয়। কলারোয়া উপজেলার ৪৬ পূজামণ্ডপের নাম তুলে ধরা হলো। কলারোয়া পৌরসভার ৮টি মণ্ডপ হলো- তুলসীডাঙ্গা ঘোষপাড়া সর্বজনীন, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সর্বজনীন, উত্তর মুরারিকাটি পালপাড়া, মুরারিকাটি দক্ষিণ পাড়া, মুরারীকাটি দক্ষিণ হরিসভা, গোপিনাথপুর ঘোষপাড়া সর্বজনীন. গোপিনাথপুর দক্ষিণ পাড়া সর্বজনীন ও ঝিকরা হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ। জয়নগর ইউনিয়নের ৮টি পূজামণ্ডপ হলো: খোর্দ্দ-বাঁটরা সর্বজনীন, ধানদিয়া দাসপাড়া সর্বজনীন , জয়নগর মাঝের পাড়া, দক্ষিণ জয়নগর তরুণ সংঘ, গাজনা-বসন্তপুর কর্মকার পাড়া, উত্তর জয়নগর দাসপাড়া আনন্দ সংঘ সর্বজনীন, উত্তর জয়নগর দাসপাড়া সর্বজনীন পূজামণ্ডপ ও ক্ষেত্রপাড়া দাসপাড়া সর্বজনীন পূজা মন্দির । জালালাবাদ ইউনিয়নের ৩টি পূজামণ্ডপ হলো: কাশিয়াডাঙ্গা সর্বজনীন, বৈদ্যপুর দাসপাড়া ও বাঁটরা দাসপাড়া সর্বজনীন।
কয়লা ইউনিয়নের ২টি পূজামণ্ডপ হলো: কয়লা ঘোষপাড়া সর্বজনীন ও শ্রীপতিপুর দাসপাড়া, লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২টি পূজামণ্ডপ হলো: লাঙ্গলঝাড়া সর্বজনীন ও খাসপুর সর্বজনীন। কেঁড়াগাছি ইউনিয়নের ৩টি পূজামণ্ডপ হলো: আইচপাড়া পালপাড়া, বাকসা সর্বজনীন দুর্গামন্দির ও বাকসা পূর্বপাড়া সর্বজনীন পূজামণ্ডপ। সোনাবাড়িয়া ইউনিয়নের একমাত্র পূজামণ্ডপ হলো: সোনাবাড়িয়া মঠমন্দির। চন্দনপুর ইউনিয়নের ২টি পূজামণ্ডপ হলো: গয়ড়া-চন্দনপুর সর্বজনীন ও নাথপুর সর্বজনীন। কেরালকাতা ইউনিয়নের ২টি পূজামণ্ডপ হলো: কেরালকাতা ঠাকুরবাড়ি সর্বজনীন ও সাতপোতা সর্বজনীন ।
হেলাতলা ইউনিয়নের ৩টি পূজামণ্ডপ হলো: দামোদরকাটি সর্বজনীন , হেলাতলা সর্বজনীন ও শুভংকরকাটি সর্বজনীন মাতৃমন্দির। কুশোডাঙ্গা ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ হলো: শিবানন্দকাটি সর্বজনীন, কুশোডাঙ্গা কালিবাড়ি সর্বজনীন, কুশোডাঙ্গা সেনগুপ্ত পাড়া দুর্গামন্দির ও রায়টা সর্বজনীন। দেয়াড়া ইউনিয়নের ৬টি পূজামণ্ডপ হলো: দেয়াড়া ঘোষপাড়া রাধাগোবিন্দ মন্দির. দেয়াড়া ঘোষপাড়া সর্বজনীন, পাটুলিয়া সনাতন সর্বজনীন, পাটুলিয়া কেন্দ্রীয় সর্বজনীন, পাকুড়িয়া সর্বজনীন ও দেয়াড়া-কাশিয়াডাঙ্গা মালোপাড়া সর্বজনীন পূজামণ্ডপ। যুগিখালি ইউনিয়নের ২টি পূজামণ্ডপ হলো: বামনখালি বিনোদতলা সর্বজনীন পূজামণ্ডপ ও ওফাপুর সর্বজনীন মায়ের মন্দির।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রিলেটেড পোস্ট

দেবহাটায় চণ্ডীপাঠ ও তর্পণের মধ্য দিয়ে মহালয়া উদযাপিত...

অক্টোবর ১০, ২০২৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...

অক্টোবর ৭, ২০২৬

‘গুজব, অপপ্রচার ও উসকানি ঠেকাতে কঠোর নজরদারি থাকবে’-...

অক্টোবর ৪, ২০২৬

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়

মে ২৭, ২০২৬

 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...

মে ২৭, ২০২৬

আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মে ২৪, ২০২৬

সুদ বা ঘুষখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে?

মার্চ ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting