দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০০
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

করোনায় আতঙ্কিত চিকিৎসক ক্ষোভ ঝাড়লেন ফেসবুকে, বললেন আমাদেরও পরিবার আছে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২০
মার্চ ২২, ২০২০ ০ কমেন্ট 328 ভিউস

আকরামুল ইসলাম:

করোনা সংক্রমণের পর আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসকরাও। সাতক্ষীরা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহে চার দিন ভর্তি রয়েছে এক রোগী। আইইডিসিআরকে বার বার বলেও এখনো পর্যন্ত তার কোন নমুনা সংগ্রহ বা পরীক্ষা-নিরীক্ষার কোন ব্যবস্থা করা হয়নি। এসব নিয়ে ক্ষোভে ফেঁটে পড়েছেন চিকিৎসকরা।
বলছেন, কোন সেফটির ব্যবস্থা নেই। কিছুই নেই, এই মুহূর্তে কি করবো। আমারও পরিবার আছে। করোনা রোগীর সেবা ও প্রস্তুতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার অসীম কুমার সরকার তার ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

ফেসবুক স্টাটাসে তিনি লেখেন (হুবহু তুলে ধরা হলো) : আগেই বলছিলাম, করোনা আর ডেঙ্গি এ দেশে মারাত্বক আকার ধারণ করবে। এবার বলছি,এই বার দেশে একটা নাটক শুরু হবে। করোনার মতো মারাত্বক রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সরকারের কার্যত কোন পদক্ষেপই নাই। সব ছিলো ভাওতাবাজী। আস্তে আস্তে সব ভাওতাবাজী বের হচ্ছে। একটা মাস্ক দিতে গিয়া টাকার অভাব পড়ে। কিন্তু কোটি টাকার গাড়ী কিনতে সমস্যা নাই। এখন শুরু হবে ডাক্তারের ভুল ধরা। কোন প্রকার প্রোটেকশন ছাড়া এই রোগের চিকিৎসা করা সত্যিই অসম্ভব। সবারই পরিবার আছে। শুরু হবে ডাক্তারের ভুল ধরা। কিন্তু কোন ডাক্তার বলতেছে না, তারা চিকিৎসা দিবে না। বরং খুবই বেসিক নিড, একটা পিপিই চাই। কিন্তু পিপিই তো দূরে থাক, মাস্কই নাই। এই অবস্থায় কিছুটা দূরত্ব তৈরী হওয়াটায় স্বাভাবিক। আর সেটা নিয়া বাজিমাত করবে মিডিয়া, আর কিছু ধান্ধাবাজ আমলা, নেতা। শেষ কথা হবে “সব দোষ ডাক্তারদের।
ফেসবুকে নিজের ক্ষোভ আর দুঃখ প্রকাশের পর যোগাযোগ করা হয় সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার অসীম কুমার সরকারের সঙ্গে। তিনি জানান, একটা গ্লাবস, একটা মাক্স আমি নিজের টাকায় কিনেছি। অথরিটি বলছে, সব ধরণের প্রস্তুতি রয়েছে। কিন্তু কি প্রস্তুতি রয়েছে আপনারাই বলুন। সদর হাসপাতালের আইসোলেশনে একজন রোগী ভর্তি রয়েছে। আইইডিসিআরকে বার বার বলেও কোন ফল হয়নি। এখন আর ফোন দিলে রেন্সপন্স নেই।
তিনি বলেন, আমাদের কোন প্রটেকশনের ব্যবস্থা নেই। এখন চাকরির থেকে নিজের জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে। আমারও পরিবার আছে। কয়েকজন ডাক্তার যদি আক্রান্ত হয়ে পড়ে তবে টোটাল হেলথ সিস্টেমটাই বন্ধ হয়ে পড়েছে। কোন স্টাফই তার পাশে যাবে না। সবারই পরিবার আছে। দেশের এই ক্রাইসেস মুহূর্তে রোগীদের সেবা দিতে পারলে আমাদের ভালো লাগে। কিন্তু কোন সেফটি নিয়ে আমরা চিকিৎসা দিবো। আমার কোন সহকর্মী আক্রান্ত হলে তার কোন পরীক্ষা-নিরীক্ষায় হবে না। অথচ তাকে কাজে পাঠানো হবে। এই পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা চিকিৎসকরা।
এদিকে, সাতক্ষীরা জেলাব্যাপী হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৬৯০ জনকে। আর বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৬৮৬৮ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনা মোকাবেলা : কতটা নিরাপদ সাতক্ষীরার সীমান্ত ?
পরবর্তী পোস্ট
তালায় সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৮৮তম সাধু সম্মেলন স্থগিত

রিলেটেড পোস্ট

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...

জুলাই ৩, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting