দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩৭
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

একজন স্বপণ ও ভোমরা বন্দরের দৃশ্যমান পরিবর্তনের চিত্র

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৪, ২০২২
এপ্রিল ২৪, ২০২২ ০ কমেন্ট 526 ভিউস

হাবিবুর রহমান: দীর্ঘ তিন দশকেও পূর্নাঙ্গ স্থলবন্দরে রূপ নেয়নি ভোমরা স্থলবন্দর। সকল প্রকার আমদানি-রপ্তানী পন্যও এই বন্দর দিয়ে এপার-ওপার হয়না। দূর্বল নেতৃত্বের কারণে কাংখিত জায়গায় পৌছতে পারেনি আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহদ্বার হিসেবে খ্যাত বন্দরটি। ওপারের সিন্ডিকেটের চাঁদাবাজির মুখে দিশেহারা ব্যবসায়ীরা। এমনই প্রেক্ষাপটে আজ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বিশেষ নির্বাচনী সাধারণ সভা।
সাধারণ সভায় দু’পক্ষ দু’রকম এজেন্ডা নিয়ে মাঠে আছেন। এক পক্ষের হিসাব, বন্দরের সাহসী নেতা এজাজ আহমেদ স্বপনকে নির্বাচন থেকে দূরে রাখা এবং পাতানো নির্বাচনে পাতি খরচ করে চেয়ারে বসা। এ পক্ষটি সরকার সমর্থক ব্যবসায়ীরা। অপর পক্ষটি সাধারণ সভার মাধ্যমে নির্বাচন চান। এর মধ্য দিয়ে যারাই নেতৃত্বে আসবেন তারা বন্দরের কাংখিত উন্নয়নে ভ‚মিকা রাখতে পারবেন।

ঘোজাডাঙ্গা বন্দরে সিরিয়ালের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন তৎকালীন আহবায়ক এজাজ আহমেদ স্বপন

সংগঠনটির জন্ম সুদূর ১৯৯৮ সালে। সেখান থেকে আজও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন সম্ভব হয়নি। প্রভাবশালীরা তাদের পছন্দের লোকজনকে পাতানো নির্বাচনে ক্ষমতায় বসিয়ে দেন। সর্বশেষ কাজী নওশাদ দিলওয়ার রাজু সভাপতি এবং মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক করা হয় পাতানো নির্বাচনে।
এই কমিটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। আদালত কমিটি বাতিল করে নির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে খুলনার শ্রম আদালত এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করে দেন। এই এডহক কমিটির সাধারণ সম্পাদকের শ্রম আদালতে মামলার প্রেক্ষিতে নির্বাচন বন্ধ হয়ে যায়। সর্বশেষ ৫ সদস্যের এডহক কমিটির ৪জন এজাজ আহমেদের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারনের জন্য পরিচালক, শ্রম অধিদপ্তর খুলনা বরাবর আবেদন করেন।
কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে এডহক কমিটির আহবায়ক করা হয়।
বর্তমান আহবায়ক কমিটি অডিট করে এজাজ আহমেদ স্বপনের বিরুদ্ধে অডিট আপত্তি দাড় করিয়েছে। এই অজুহাতে এজাজ আহমেদকে নির্বাচন থেকে দূরে রাখারও পরিকল্পনা করা হয়েছে। আজকের সাধারণ সভায় বিষয়টি নিয়ে হইচই হবে। এজাজ আহমেদ স্বপণ টিকে থাকলে অর্থাৎ ভোটার তালিকায় তার নাম থাকলে পাতানো নির্বাচন ভেস্তে যাবে। আর ভোটার তালিকা থেকে তার নাম বাদ গেলে পাতানো নির্বাচনে পাতি খরচ করে যে কেউ ক্ষমতায় বসে যাবে এতে কোন সন্দেহ নেই।
এজাজ আহমেদ স্বপন সাতনদীকে জানিয়েছেন, সংগঠনটির নেতৃত্বে থেকে তিনি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ঠদের জন্য কিছু করার চেষ্টা করেছেন। জেলা পরিষদের অর্থায়নে দৈনিক ১২ হাজার লিটার বিশুদ্ধ পানি পবে শ্রমিকরা। এমনই ভাবে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার।
বন্দরের অল আইটেম চালুর জন্য এবং পূর্নাঙ্গ স্থলবন্দরের রূপদানের জন্য অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
তিনি দাবী করেন একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাচ্ছে। চক্রটি সফল হলে ক্ষতিগ্রস্থ হবে সাধারণ ব্যবসায়ীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভারতের সিন্ডিকেটের মাসে ২১ কোটি চাঁদাবাজি
পরবর্তী পোস্ট
আশাশুনির উপকুলে উদারতার ঈদ সামগ্রী বিতরন

রিলেটেড পোস্ট

মে ৮, ২০২৬

খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...

মে ৮, ২০২৬

আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...

মে ৮, ২০২৬

আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মে ৭, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting