দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১০
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

উল্টো চাপে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৫, ২০২২
অক্টোবর ৫, ২০২২ ০ কমেন্ট 776 ভিউস

হাবিবুর রহমান: তালায় জমি রেজিষ্ট্রি করার সময় জাল নামপত্তন ও খাজনা দাখিলা শনাক্ত করে উল্টো চাপে আছে তালা ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। জালিয়াতি কান্ডে জড়িত দলিল লেখক বরখাস্ত হলেও বড়বাবুদের কল্যানে বহাল তবিয়তে আছে তালা সদর ইউনিয়ন ভূমি নায়েব আনিছুর রহমান।
সেপ্টেম্বর মাসের ২২ তারিখে সেপ্টেম্বর তালায় ইসলামকাটি সাব রেজিষ্ট্রি অফিসে জমি বিক্রি করতে যেয়ে জাল কাগজপত্র উত্থাপন করলে তালা সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনিছুর রহমানের জালিয়াতির বিষয়টি সামনে আসে। ঘটনার জেরে দলিল লেখক এসএম কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু জালিয়াতি করার পরও তালা সদর ইউনিয়ন ভূমি নায়েব আনিছুর রহমানের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। করা হয়নি কোন কৈফিয়ত তলব। কোনটিই করা হবেনা কেউ অভিযোগ না দেয়া পর্যন্ত। এদিকে বেশ কয়েকটি সূত্রে জানা যায় জালিয়াতির ঘটনা সামনে নিয়ে আসায় বিভিন্ন রকম চাপ সৃষ্টি হয়েছে তালা ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর।
তালা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুস ঘটনার অগ্রগতি সম্পর্কে সাতনদীকে জানান, ‘আমরা এখনো যাচাই-বাছাই শুরু করি নাই। দুটি কাগজ চেয়ে ইসলামকাটি সাব-রেজিষ্ট্রি অফিসে চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব পাওয়া সাপেক্ষে যাচাই-বাছাই শুরু হবে।’ তালা সদর ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা আনিছুর রহমানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করেনি। আর সাব-রেজিষ্ট্রি অফিস থেকে শুধুমাত্র জাল কাগজপত্র যাচাইয়ের জন্য চিঠি পেয়েছি।’
তালা ইসলামকাটি সাব-রেজিষ্ট্রার মইনুল হক বিস্তারিত জানিয়ে সাতনদীকে বলেন, সেপ্টেম্বরের ২২ তারিখে একটি জমি রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র সহ দলিল উপস্থাপন করা হয়। মিউটেশনে ১৩.৫০শতক এবং উপস্থাপিত মিউটেশনে মিউটেশন নং ৪২৬ খতিয়ানের ২৭৬ দাগের ১৩.৫০ শতক এবং তালা নায়েব অফিসের খাজনা দাখিলায় ১৩.৫০ শতক। মিউটিশনটি আমার সন্দেহ হলে আমি বারকোড স্ক্যান করে ও অনলাইনে চেক দিয়ে দেখি সেটি ১.৩৫শতক। তখন আমি রেজিষ্ট্রি বন্ধ ঘোষণা করে দলিল লেখককে এসএম কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করি এবং জব্দকৃত মিউটেশন ও খাজনা দাখিলার ছায়ালিপি যাচাই করার জন্য সহকারি কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করি। সহকারি কমিশনারের কার্যালয় থেকে মূল কপি চেয়ে অপর একটি চিঠি আমার কাছে এসেছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখানের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতোপূর্বে সাময়িক বরখাস্ত থাকা নায়েব আনিছুরের হয়রানি ও তার জাল-জালিয়াতি কর্মকান্ডের ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তালা সদর ইউনিয়নবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলোচিত নায়েব আনিছুর রহমান কে রক্ষা করতে নতুন মিশন
পরবর্তী পোস্ট
সম্প্রীতি ও সৌহার্দ্য’র বার্তা নিয়ে মন্ডপে মন্ডপে পুলিশ সুপার

রিলেটেড পোস্ট

তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...

অক্টোবর ১৬, ২০২৬

তালায় জাতীয় পার্টি নেতার ইন্তেকাল: শোক প্রকাশ

অক্টোবর ১৫, ২০২৬

তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা

অক্টোবর ১১, ২০২৬

ধানদিয়ায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...

অক্টোবর ৭, ২০২৬

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting