দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির শ্রীউলায় ৪ সন্ত্রাসীর গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০১৯
সেপ্টেম্বর ৩, ২০১৯ ০ কমেন্ট 335 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ৪ সন্ত্রাসীর অপকর্মে অতিষ্ঠ হয়ে তাদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মাড়িয়ালা মুক্তিযোদ্ধা চত্বরে শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর গাজী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য আবু হাসান, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বকচর গ্রামের কুখ্যাত রাজাকার আব্দুর রউফের পুত্র আমান, নাশকতা মামলায় জেল খাটা আসামী রউফের আরেক পুত্র শহীদুল ও বেলাল ও হাকিমের অত্যাচারে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। একজন জনপ্রতিনিধির সব অপকর্ম ঢাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ঐ জনপ্রতিনিধির বিরুদ্ধে তার আমলে দূর্নীতির চিত্র গ্রামে গ্রামে গিয়ে তুলে ধরে শ্রীউলা ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলা ছাত্রলীগের একাংশ। এতেই ওই জনপ্রতিনিধির গাত্রদাহ শুরু হয়।
বক্তারা আরও বলেন, শ্রীউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন জনপ্রতিনিধির বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় তার উপর বিভিন্ন সময়ে দমন-পীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে। গত শনিবার এসবের জের ধরে গভীর রাতে ইসমাইল হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সিধ কেটে প্রায় ৩ লক্ষ টাকার ঔষধ চুরি করতে যায় আমান, শহীদুল, বেলাল ও হাকিম। বাড়ির লোকজন দেখে ফেলায় তারা পালিয়ে যায়। এই ৪ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের অত্যাচারে জর্জরিত এলাকার মানুষ। মানববন্ধনে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান বক্তারা। মানববন্ধনে এলাকার মানুষ অংশ নেয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ফুটবল টুর্ণামেন্টের ৩য় দিনের খেলায় দরগাহপুর জয়ী
পরবর্তী পোস্ট
আশাশুনি মটর সাইকেল চালক সমিতির নির্বাচনে মিজা ও ফেরদৌস নির্বাচিত

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting