দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০৩
কালিগঞ্জে নিখোঁজের ১১ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার,...
শিশুকে শ্লীলতাহানির অভিযোগে অটোরিকশা চালকের পুরুষাঙ্গে মরিচের গুড়া ...
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...
সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...
ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...
সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...
দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির খাজরায় মনিরুলকে আটকে নির্দয় প্রহারের অভিযোগ

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১, ২০২৫
অক্টোবর ১, ২০২৫ ০ কমেন্ট 149 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার খাজরায় এক মৎস্য ঘের মালিক ও মাছ ব্যবসায়ীকে পথ থেকে ধরে নিয়ে নির্দয় ভাবে প্রহারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে খাজরা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘের মালিক খাজরা গ্রামের মনিরুল ইসলাম হাতকোলে চড়ে ঘরের বাইরে এসে জানান, মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের সাগর মালী, মাছুম খা, শফি গাজী তার সাথে শত্রুতা করে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নগদে একজনকে টাকা পাঠানোর জন্য পাশের মালেক মোড়লের দোকান থেকে বেরিয়ে পায়ে হেঁটে ২ মিনিট পথ যেতে না যেতেই ওছমান গাজী, শাহজাহান গাজী, মনি গাজী, শফি গাজী আমার পথ রোধ করে মারপিট করে। মারতে মারতে শাহিনুর গাজীর বাড়িতে নিয়ে পিট মোড়া দিয়ে হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সাগর, মাছুমসহ উশৃংখল কিছু ব্যক্তি উপস্থিত হয়ে পায়ে মাড়িয়ে নির্দয় মারপিট শুরু করে। এক পর্যায়ে আমি চেতন হারিয়ে ফেলি। আমার কাছে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে নেয়। তবে পরে মোবাইলটা ফেরৎ দিয়েছে। মনিরুলের স্ত্রী আয়েশা বলেন, স্বামীকে পথ থেকে ধরে বাড়িতে নিয়ে নির্মম নির্যাতনের খবর পেয়ে ছুটে যাই। তার অবস্থা দেখে হতবাক হয়ে বারবার চিকিৎসার জন্য ছেড়ে দিতে অনুরোধ করি। তখন মামুনরা  আমাকে চড় দেয়। স্বামীকে পরে বাঁধা অবস্থায় দোকানে নিয়ে আটকে টর্চার করা হয়। মাছুম দোকানে ঢুকে মারে। মেম্বার গালিগালাজ করেন। গ্রাম পুলিশ শহিদুল চরম কষ্টদায়ক পরিবেশে জোর করে কাগজে সই করিয়ে নেয়। পারভিন, মহসিনসহ অনেকে বলেন, মিথ্যা অপবাদ দিয়ে পথ থেকে ধরে নিয়ে মারপিট, জোর করে সই করিয়ে নেয়া ও ডাক্তার বা হাসপাতালে চিকিৎসা নিতে না দেওয়ার ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। তাদের আত্মীয় সজন ও পাড়ার লোকজন দীর্ঘ প্রায় ১৭ ঘন্টা পর আহত মনিরুলকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছে বলে জানাগেছে।
অপর পক্ষের শাহজাহান গাজীর ছেলে সাহিনুর জানান, ঘটনার সময় আমার স্ত্রী ফাহিমা বাড়িতে ছিলনা। মনিরুল আমার ঘরে ঢুকলে আটক করার খবর পেয়ে আমি বাড়িতে যাই। তাকে মুচলেকায় স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়। আজ বুধবার শালিসের কথা রয়েছে। ফাহিমা বলেন, মনিরুল আমাকে ভয় দেখায়। ভয়ে আমি স্বামী বাড়িতে না আসা পর্যন্ত বাইরে থাকি। মনিরুলকে লোকজন আমার ঘরের মধ্যে ধরেছে খবর পেয়ে আমি বাড়ি ফিরি।
দোকানদার মালেক গাজীর ছেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় মনিরুল তার দোকানে ছিল। বিকাশে কাকে ১০ হাজার টাকা পাঠাবে বলে ৭.৩০ টার দিকে চলে গিয়েছিল।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম 
পরবর্তী পোস্ট
এবার সনাতনীরা আগের চেয়ে ভালো পরিবেশে পূজা করছে: আমিন

রিলেটেড পোস্ট

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

ভাঙা মসজিদের জায়গা নির্ধারন করল বিএনপি ও জামায়াতের...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি...

জুলাই ২০, ২০২৬

দ্বিতীয়বার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিলাল হোসেন

জুলাই ২০, ২০২৬

শ্যামনগরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting