দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৩
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির ইরামনি ব্রিক্সে ওয়াপদার স্লোব কেটে পাকা ঘর নির্মান চলছে

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৫, ২০২১
জানুয়ারি ৫, ২০২১ ০ কমেন্ট 314 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের স্লোব কেটে পাকা ঘর নির্মান করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে সপ্তাহ ধরে নির্মান কাজ করা হলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় বহাল তবিয়তে চালান হচ্ছে নির্মান কাজ। এছাড়া ইটভাটায় কাঠ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বুধহাটা-কুল্যা ইউনিয়নের সীমান্তবতী পাউবো’র ২ নং পোল্ডারের বেড়ী বাঁধের স্লোব কেটে এক সপ্তাহ আগে থেকে মেসার্স ইরামনি ব্রিক্স কর্তৃপক্ষ ৩ কক্ষ বিশিষ্ট বৃহৎ আকারের পাকা ঘর নির্মান কাজ শুরু করেন। ঘরের গাঁথনির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে ওয়াপদার স্লোব কেটে এবং খাস জমিতে পাকা ইমারত নির্মান করার ঘটনা এলাকার মানুষকে অবৈধ দখল কাজকে উৎসাহিত করছে। সপ্তাহ ধরে নির্মান কাজ চললেও সরকারি কর্তৃপক্ষ ও পাউবো’র পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহন না করায় কাজ দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। এব্যাপারে ভাটার ম্যানেজার সাংবাদিকদের জানান, অনেক স্থানে এভাবে পাকা কাজ করা হচ্ছে, আমরাও সেরকম কাজ করছি। এব্যাপারে পাউবোর এসও সাদিউর রহমানের সাথে (৩ জানুয়ারি) প্রথমবার মোবাইলে দুপুর ১২ টার দিকে কথা বললে তিনি লোক পাঠাচ্ছি বলেন। কিন্তু কাজের স্থানে কোন লোক আসেনি। একদল সাংবাদিক বিকাল ৪ টার দিকে ইটভাটায় গিয়ে শ্রমিকদের কাজ করতে দেখে পাউবোর এসও’র সাথে পুনরায় মোবাইলে কথা বললে তিনি বলেন, লোক পাঠিয়েছিলাম কিন্তু কাজ করছেনা বলে সে জানিয়েছে। আমি আবার সেখানে লোক পাঠাচ্ছি। তবে সেদিন থেকে মঙ্গলবার (৫ জানুয়ারি) পর্যন্ত কাজ বন্দ হয়নি। মঙ্গলবার ইট ভটায় গিয়ে দেখা যায়, পুরোদমে কাজ করা হচ্ছে। এবং ঘরের ছাউনির কাঠের ফ্রেম তৈরির কাজ চলছে। সাংবাদিকদের পক্ষ থেকে এসও (বর্তমান দায়িত্ব) (০১৭৪৩-৩২৫৫৭৭) রাব্বির সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমি অতিরিক্ত দায়িত্বে আছি, ঘটনা আমার জানা ছিলনা, জানলাম এখই ব্যবস্থা নেওয়া হবে। এসময় ভাটায় ট্রলিতে করে কাঠ আনতে দেখা যায়। ভাটায় এভাবে কয়লার পাশাপাশি কাঠের ব্যবহারও হয়ে থাকে বলে অনেকে দাবী করেন। এব্যাপাারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, ঘটনাস্থান পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছে ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রভাবশালীদের অত্যাচার থেকে রক্ষা পেতে শ্যামনগরে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয়...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে গভীর নলকূপ দেওয়ার নামে অর্থ আত্মসাতের...

এপ্রিল ১৬, ২০২৬

আশাশুনিতে কেন্দ্র সচিব ও  প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting