দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৮
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে শালিসী বৈঠকে হার্ট এ্যাটাকে মৃত্যুর ঘটনা নিয়ে গুঞ্জন

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১০, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫ ০ কমেন্ট 137 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে শালিসী বৈঠকে হার্ট অ্যাটাক করে মৃত্যুর ঘটনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ৩ পুত্র তপন কুমার বিশ্বাস (৬৫), সুদেব বিশ্বাস ও দ্বীনবন্ধু বিশ্বাসের মধ্যে বিলান ৫০ শতক জমি নিয়ে প্রায় দু’বছর দ্বন্দ্ব চলে আসছে। এব্যাপারে দ্বীনবন্ধু বিশ্বাস থানায় অভিযোগ করলে উভয় পক্ষের মধ্যে বসাবসিতে ২২ শতক জমি দ্বীনবন্ধুকে ফেরত দেন অপর দু’ভাই। বাকী ২৮ শতক জমি ফেরত পেতে চেষ্টা চলছিল। এরই ধারাবাহিকতায় দ্বীনবন্ধু শোভনালী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন। গত ২৩ অক্টোবর গ্রাম আদালতে শালিস বৈঠক হয়। এদিন আংশিক শুনানী শেষে পরবর্তী দিন ধার্য হয় ৩০ অক্টোবর। এদিন দুপক্ষের মধ্যে কোন প্রকার হাতাহাতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৩০ অক্টোবর চেয়ারম্যানের নেতৃত্বে শালিসী বৈঠক বসে। চেয়ারম্যানের উপস্থিতিতে ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় দুপক্ষের কাগজপত্র দেখে শুনানি করেন। শুনানি চলাকালে তপন কুমার বিশ্বাস উত্তেজিত হয়ে কথাবার্তা বলছিল। তখন মেম্বার তাকে গ্রাম আদালতে শান্ত হয়ে কথা বলতে পরামর্শ দেন। কিন্তু পরবর্তীতে তিনি শান্ত হননি, বরং ছোট ভাইকে কড়া ভাষায় কথা বলা ও হুমকী দিতে থাকেন। কথা বলতে বলতে হঠাৎ করে চেয়ারে বসে পড়েন এবং স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এঘটনাকে ভিন্নখাতে প্রবাহের লক্ষ্যে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির অভিযোগসহ রঙ লাগিয়ে মৃত্যুর জন্য প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালান হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে গ্রাম আদালতে শুনানী গ্রহনকারী মেম্বার উদয় কান্তি বাছাড় জানান, বাদী বিবাদী পক্ষ দু’পাশে ৬/৭ হাত দূরে বসে কথা বলেন। তাদের থেকে কাগজপত্র নিয়ে পর্যালোচনা কালে তপন বিশ্বাস খুবই উত্তেজিত হয়ে কথা বলছিলেন। দ্বীনবন্ধু কোন কথার প্রতি উত্তর করেনি। কোন তর্কবিতর্ক ও গোলযোগ হয়নি। আগে থেকে তপনের হার্টে ব্লক ছিল। উত্তেজিত হয়ে কথা বলতে বলতে তিনি চেয়ারে বসে পড়েন এবং নিস্তব্দ হয়ে পড়েন। সাথে সাথে স্থানীয় চিকিৎসককে ডেকে আনা হলে চিকিৎসক তপনের মৃত্যু হয়েছে বলে জানান।
শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিব জানান, ৩০ তারিখে গ্রাম আদালতে শুনানি কালে দুপক্ষের মধ্যে কোন উত্তেজনা হয়নি। বরং তপন নিজেই উত্তেজিত হয়ে ছোট ভাইকে কটু কথা বলে এবং বাড়ি গেলে হাটু ভেঙ্গে দেবে বলে হুমকী দেয়। এক পর্যায়ে স্টোকে আক্রান্ত হয়ে চেয়ারে বসে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির কুল্যায় মাটি ফেলে  যাতয়াতের পথ বন্ধের অভিযোগ
পরবর্তী পোস্ট
দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

রিলেটেড পোস্ট

খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...

জুলাই ১৮, ২০২৬

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...

জুলাই ১৮, ২০২৬

দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...

জুলাই ১৮, ২০২৬

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...

জুলাই ১৭, ২০২৬

পদ্মপুকুর বেড়িবাঁধ পরিদর্শনে এসডি ও ইউপি চেয়ারম্যান

জুলাই ১৭, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting