দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৭
বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...
সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৫, ২০২১
জুলাই ২৫, ২০২১ ০ কমেন্ট 376 ভিউস

আশাশুনি প্রতিবেদক: সরকারী কঠোর লকডাউন এর ফলে এ বছর বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতরোধ দিবস-২০২১ পালন করা সম্ভব না হলেও দিবসের তাৎপর্য ও প্রশিক্ষণপ্রাপ্তদের করনীয়তা সম্পর্কে সজাগ করা হয়েছে।

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলিয় অঞ্চল সাতক্ষিরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলা দু’টি নদী বেষ্টিত দুর্যোগ প্রবণ এলাকা। শ্যামনগর উপজেলার ঝুঁকিপূর্ণ ইউনিয়ন পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি ও গাবুরা এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর, আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নের বিগত দিনগুলোতে প্রতিবছরই পানিতে ডুবে শিশু মৃতুর ঘঁনা ঘটেছে। বর্তমানে বেসরকারী সংস্থ্যা ফ্রেন্ডশিপ “জনগোষ্ঠির উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস” (সি.আই.ডি.আর.আর) প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের উদ্দেশ্য হল এলাকার জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য নিজেদের উদ্যোগে উৎসাহিত করা এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগের মাধ্যমে দুর্যোগ ঝূঁকি হ্রাস করা। ফ্রেন্ডশিপ শ্যামনগর ও আশাশুনি উপজেলার ২৪টি কমিউনিটিতে ৭২০জন উপকারভোগীকে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধের বিষয়ে সচেতন করার জন্য কমিউনিটি পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ ও পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর কারনের প্রতিকার ব্যবস্থা বিষয়ে ধারনা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের সাঁতার শেখানো বিভিন্ন কৌশল বিষয়ে ধারনা দেওয়া হয়। প্রতিটি কমিউনিটিতে ২জন করে সাঁতার প্রশিক্ষক তৈরি করা হয়। যারা কমিউনিটির শিশুদের সাঁতার শিখানোর কার্যক্রম পরিচালনা করেন।

ফ্রেন্ডশিপ সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ফ্রেন্ডশিপ ২০১৪ সাল থেকে শ্যামনগর ও আশাশুনি উপজেলায় পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তামানে ২৪টি কমিউনিটিতে প্লাস্টিক জারের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ ও কলসির মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে। গত ১ বছরে কমিউনিটির নিজস্ব উদ্যোগে ২১৩ জন শিশুকে সাঁতার শিখানো হয়েছে। যার ফলে  গত ১ বছরে ঐ কমিউনিটিতে কোন শিশু পানিতে ডুবে মারা যায়নি। এছাড়া আমাদের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কোন শিশু যেন আর পানিতে ডুবে মারা না যায় সে লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রাখা, যা কমিউনিটির নিজস্ব উদ্যেগে নিজেরাই তাদের শিশুদের সাঁতার প্রশিক্ষণ দিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা
পরবর্তী পোস্ট
কুল্যায় সড়ক সংস্কারে নামলেন ইউপি চেয়ারম্যান

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত আওয়ামীলীগ নেতা রাজ্যেশ্বর জামিনে মুক্তি চান

আগস্ট ২৬, ২০২৬

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting