দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪৭
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিরাশিফললিড নিউজসাতক্ষীরা জেলা

আশাশুনিতে গুনাগতমানহীন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টান্ন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৭, ২০২৪
নভেম্বর ২৭, ২০২৪ ০ কমেন্ট 211 ভিউস

সচ্চিদানন্দদেসদয়(আশাশুনি):
রং বে রংয়ের বাহারী সাইনবোর্ড আর প্যাকেজিং মিষ্টি তৈরি করা হলেও আশাশুনির হাটবাজারে অবস্থিত বিভিন্ন মিষ্টির দোকান গুলোতে ভেজাল ছানা ও সিনথেটিক রং দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি। সবচয়ে খারাপ ভাবে মিষ্টি তৈরি হচ্ছে উপজেলার গ্রামের হাটবাজারে অবস্থিত মিষ্টির দোকান গুলোতে। বিশেষ করে রসগোল্লা,পানতুয়া, কালোজাম, লেডিকেনি, সন্দেশ, রসমালাই আর এ সমস্ত মিষ্টি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এতে উপাদান হিসাবে ব্যবহার করা হচ্ছে ফরমালিন যুক্ত ভেজালছানা, মিশানো হচ্ছে সিনথেটিক রং। খাদ্যদ্রব্য ও ফলমুলে বিরোধী অভিযান চালানো হলেও বরাবর আড়ালে থেকে যায় মিষ্টির দোকান ও কারখানা গুলো। বিভিন্ন হাটবাজারে অবস্থিত মিষ্টির দোকানগুলো সংলগ্ন কারখানা গুলো এত নোংরা যা দেখলে গা শিউরে উঠে। কারিগর গুলোর পোষাক পরিচ্ছেদ এত নোংরা যা ভাষায় প্রকাশ করা যায় না। আর ঐ পরিবেশে আশাশুনির হাট বাজারে তৈরি হচ্ছে মিষ্টি। আশাশুনির বুধহাটা বাজার, পাইথলী বাজার, মহেশ্বরকাঠি, শোভনালীর সরাপপুর বাজার, কামালকাটি, বদরতলা বাজার, কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজার, কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি, তেঁতেলিয়া বাজার, দরগাপুরের খরিয়াটি বাজার, খাসবাগান বাজার, দরগাপুর, আশাশুনি সদরের আশাশুনি, বড়দল ইউনিয়নের বড়দল, শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী, মহিষকুড়, খাজরা ইউনিয়নের খাজরা বাজার, আনুলিয়া ইউনিয়নের বিছট ও একসরা বাজার, প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া অবস্থিত মিষ্টির দোকাল গুলো অত্যান্ত নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে যা মানব শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর। আর এ সমস্ত মিষ্টি তৈরিতে যে ছানা ব্যবহার করা হয় সে গুলো সাধারনত টানা দুধের ছানা। যখন কোন ছানা মিষ্টির কারখানায় পৌঁছায় তখন এর গুনাগুন সহ বিভিন্ন রোগ জীবানু বাসা বাঁধে। মিষ্টির কারখানা গুলোতে সোডা ও বরিক পাইডার মিশিয়ে ঘন করা হয় দুধ। স্বাভাবিক নিয়মে ৫-৬ কেজি দুধ থেকে ১ কেজি ছানা তৈরি হয় কিন্তু ভেজাল পদ্ধতিতে ৩-৪ কেজি দুধ থেকে ছানা উৎপাদন করা হচ্ছে এক কেজি পরিমাণ। এ ছাড়া দীর্ঘ সময় ধরে দুধ ভাল রাখা বা সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করা হচ্ছে। মাখন বিহীন ছানায় ফ্যাটের পরিমান বাড়াতে ডালডা ও মেশানো হয়। এ ছানা দিয়ে তৈরি হচ্ছে অধিকাংশ মিষ্টি। যে পরিবেশে এ মিষ্টি তৈরি হচ্ছে তাও অস্বাস্থ্যকর ও নোংরা বলে একাদিক কারিগর জানায়। আরও জানায়, ভেজাল ছানা দিয়ে আগের দিনের অবিক্রিত মিষ্টি মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। শুধু তা নয় মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য বিস্কুটের গুড়া ব্যবহার করা হয়। আশাশুনির বুধহাটা বাজারের একটি মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, মেঝের উপর চট বিছিয়ে পলিথিনের প্যাকেটে ছানা ও ময়দা মিশিয়ে কারিগররা মিষ্টি বানাচ্ছে। সেখানকার পরিবেশ এত নোংরা যে, দেখলে যে কেউ আতকে উঠবে। বিভিন্ন সময়ে একাধিক বার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করলেও তা আবার পুরনো চেহারায় ফিরে আসে। পুষ্টিবিদরা বলেন, মিষ্টি স্বাস্থের জন্য উপকারী, কিন্তু ভেজাল ছানায় মিষ্টি তৈরি হলে তাকে অখাদ্য বলতে হবে। এছাড়া মিষ্টিতে ব্যবহৃত রং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হার্ট, লিভারসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গহানী হতে পারে। আর যদি ফরমালিনের ব্যবহার থাকে তাহলে লিভার অকেজো, প্যারালাইসিস ও ক্যান্সারের ঝঁকি থাকে। একারণে উপজেলার সচেতন নাগরিক সমাজ এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ছেলে ও বৌমার মারপিটে বৃদ্ধা মাতার মৃত্যু
পরবর্তী পোস্ট
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting