দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩১
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালারাশিফললিড নিউজসাতক্ষীরা জেলা

তালায় ছেলে ও বৌমার মারপিটে বৃদ্ধা মাতার মৃত্যু

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৭, ২০২৪
নভেম্বর ২৭, ২০২৪ ০ কমেন্ট 273 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে দোহার গ্রামে আপন ভায়ের জমি জবর দখল করার জন্য নরপশু কাশেম খাঁ, তার বউ রোজিনা বেগম ও তার বেয়াই মোঃ মুকুল বিল্লালকে মারপিট করে। এসময় বৃদ্ধা মা ছবিজান বেগম (৮০) বিল্লাল হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসে। এতে ক্ষুব্ধ হয়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ বৃদ্ধা মাতা ছবিজান বেগমকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করা সহ শ্বাসরোধে হত্যা করার জন্য গলা চেপে ধরে মাটিতে ফেলে দিতে থাকে। স্ত্রী রোজিনা বেগমের সহযোগীতায় হত্যার জন্য বৃদ্ধা মাকে বারবার মাটিতে ফেলে দিয়ে আঘাত করায় হতভাগ্য মায়ের মস্তিস্কে রক্তক্ষরন সহ গলার হাড় ভেঙ্গে যায়। ঘটনার পর বৃদ্ধা ছবিজান বেগমকে প্রথমে তালা হাসপাতালে আনা হয়। এখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখান চিকিৎসায় সুস্থ্য হবার সম্ভাবনা না থাকায় ফেরৎ পাঠানো হয়েছে। প্রায় ১ সপ্তাহ কোমায় থাকা বৃদ্ধা মা ছবিজান বেগম নিজ বাড়িতে বুধবার রাত ৩ টার সময় মৃত্যু বরন করেন। উপজেলার দোহার গ্রামের মৃত আলীম উদ্দীন খাঁর পুত্র মো. বিল্লাল হোসেন বলেন, পিতার মৃত্যুর পর বৃদ্ধা মাতা, তারা ৩ ভাই ও ৪ বোন পৈত্রিক ৭২ শতক জমি স্থানীয় ভাবে বারবার সালিস করে ভাগবাটোয়ারার মাধ্যমে যে যার অংশ ভোগ দখল করছে। কিন্তু অপর ভাই কাশেম খাঁ তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলের শশুর মুকুল এর উস্কানিতে সালিস অমান্য করে বারবার ভাইদের জমি জোর দখল সহ গাছপালা কেটে নেয়। এতে বাঁধা দিলে কাশেম খাঁ যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে অপর ভাইদের হয়রানী করে আসছিল। সর্বশেষ গত ৯ ও ১০ নভেম্বর এই জমি এবং রাস্তা বন্ধ করা নিয়ে মাপ জরিপ হয় এবং সালিস শেষে কাশেমকে রাস্তা ছেড়ে দিতে হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পরদিন ১১ নভেম্বর কাশেম খাঁ ও তার বিয়ায় মুকুল হোসেন পরিকল্পিত ভাবে বিল্লাল খাঁকে মারপিট করে ফের জমি দখলের পায়তারা করে। এসময় বৃদ্ধা মাতা ছবিজান বেগম ছেলেকে উদ্ধারে এগিয়ে আসলে পুত্রবধু রোজিনা বেগম তাকে গাছের সাথে বেঁধে ব্যপক মারপিট করে। একপর্যায়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ এসে তার বৃদ্ধা মায়ের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে। পরে গলা চেপে ধরে বারবার মাটিতে ফেলে দিলে মাতা ছবিজান বেগমের গলার হাড় ভেঙ্গে যায়। স্থানীয় মোঃ তবিবুর রহমান বলেন, কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগম এলাকায় দূর্বৃত্ত ও বর্বর ঝগড়াটে হিসেবে পরিচিত এবং এর আগেও মার্ডার কেসের আসামি। তারা তাদের বিয়াই মুকুলের উস্কান্তিতে বৃদ্ধা মাতা ছবিজানকে হত্যা করেছে।এঘটনায় তালা থানায় কুলাঙ্গার পুত্র কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়াই মুকুলের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী বিল্লাল হোসেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোজিনা বেগমকে আটক করে জেলে প্রেরন করে এবং জামিনে আবার বেরিয়ে আসে। এদিকে, ঘটনার পর থেকে গ্রামের সর্বস্তরের মানুষ বর্বর কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মো. মুকুল হোসেনের ফাঁসির দাবি জানিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্ত:স্কুল নারী ফুটবল প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে গুনাগতমানহীন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টান্ন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting