দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:১৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

আলিমকে যুবলীগ থেকে বহিস্কারের দাবী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৬, ২০২০
জানুয়ারি ১৬, ২০২০ ০ কমেন্ট 306 ভিউস

নিজস্ব প্রতিবেদক দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল আলিম। তিনি সাতক্ষীরার শীর্ষ চোরাকারবারী ও বিজিবি সদস্য আব্দুল জব্বার হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামী। বর্তমানে তিনি বড় ভাই জেলার শীর্ষ চোরাকারবারী গডফাদার, সরকারের তালিকাভুক্ত অবৈধ অস্ত্র, মাদক, হুন্ডি কারবারী আল ফেরদাউস আলফার সাথে জেলা কারাগারে রয়েছেন।
এদিকে, আব্দুল আলিম দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে বহাল থাকায় দলের ভেতরে ও বাইরে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দেশে যখন আওয়ামীলীগে শুদ্ধি অভিযান চলছে, তখন একজন শীর্ষ চোরাকারবারী, বিজিবি সদস্য হত্যা মামলার আসামী ও জামায়াত শিবিরের একজন সক্রিয় কর্মী হয়ে কিভাবে দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি হলেন এমন প্রশ্ন সচেতন মহলের।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, শীর্ষ চোরাকারবারী আল ফেরদাউস আলফার যাবতীয় চোরাচালান সিন্ডিকেট দেখাশুনা করে থাকে এই আলিম। এলাকায় তারই নেতত্বে চলে মাদক থেকে শুরু করে সব ধরণের অবৈধ কারবার। শুধু চোরাচালান নয় কোমরপুর সীমান্তের ইছামতি নদী থেকে উত্তোলনকৃত বালি বহনকারী প্রতি ট্রলি থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হয় আলিমের নামে। প্রত্যেকদিন চাঁদাবাজিতেই তার আয় হয় মোটা অংকের টাকা। এসবের কেউ প্রতিবাদ করতে গেলে আলিম তার অফিসে ডেকে নিয়ে তার উপর নির্মম নির্যাতন চালায়। প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের সাথে আলফার সখ্যতা থাকায় এবং এলাকার লাঠিয়াল বাহিনীর ভয়ে কোন নির্যাতিত মুখ খুলতে সাহস পায় না। আলিমের নির্যাতন সেল নামক অফিসে টানানো রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। তাই, নিরবে নির্যাতন সহ্য করা ছাড়া কোন উপায় থাকে না, এমনটিই জানিয়েছেন এলাকার অনেক সচেতন নাগরিক। তারা জানান, শুধু প্রশাসন নয়, অনেক সাংবাদিক, বর্তমান সরকার দলীয় অনেক নাম করা নেতাদের সাথেও রয়েছে আলফা ও আলিমের ঘনিষ্ঠতা। এসব নেতা ও সাংবাদিকরা প্রায়ই আলিমের বাড়িতে ভোজ উৎসবে যোগ দিয়ে থাকেন। পরদিন সাতক্ষীরার একটি দুটি পত্রিকায় সেসব ভুরি ভোজের অনুষ্ঠানের ছবিও বড় করে ছাপানো হয়ে থাকে। তারা বলেন, আলফার টাকায় নাকি সাতক্ষীরার দুটি স্থাণীয় দৈনিক পত্রিকা বের হয়ে থাকে। এরপর আবার আলিম দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তাদের এখন অনেক টাকা পয়সা, ধন-সম্পদ। অনেক ক্ষমতাধর তারা, বললেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই। তবে, সম্প্রতি পুলিশের কঠোর ভুমিকায় প্রশংসা করছেন হাজার হাজার মানুষ। আলফা -আলিম গ্রেফতার হয়ে জেলে গেছে এমন খবরে পুলিশকে ধন্যবাদ দিয়ে এলাকায় মিষ্টি বিতিরণ হয়েছে। অনেকে বলেছেন, আমরা ঈদ উৎসব করেছি। তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে। একই সাথে আলিমকে দেবহাটা উপজেলা যুবলীগ থেকে বহিস্কারেরও দাবী জানিয়েছেন।
এ বিষয়ে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সাংবাদিকদের জানান, বোঝেন তো, সব কিছু ম্যানেজ করেই চলতে হয়। তাছাড়া কমিটি দিয়েছে জেলা যুবলীগ। তাই কিছু করতে হলে উপরের নির্দেশনা ছাড়া সম্ভব নয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে সড়কের গতিরোধক থেকে ছিটকে স্ত্রী নিহত, স্বামী আহত
পরবর্তী পোস্ট
সকল ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে-দেবাশীষ চৌধুরি

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting