দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৩২
হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ : তালায় দৃষ্টিনন্দন হতে চলেছে জেলা পরিষদের পুকুর

কর্তৃক SK Ferdous নভেম্বর ১৭, ২০২০
নভেম্বর ১৭, ২০২০ ০ কমেন্ট 373 ভিউস

বিশেষ প্রতিবেদক,তালা:

শতবছরের জেলা পরিষদের সরকারী সম্পত্তি দখলদারদের দখলে। জায়গাটিতে মার্কেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী- এমন শিরোনামে বহু প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশ ও স্থানীয় সুশীল সামাজের নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার তালা উপশহরের প্রাণ কেন্দ্রের পুকুরটির সংস্কার ও চারপাশে দৃষ্টিনন্দন করার উদ্দ্যোগ নিয়েছে জেলা পরিষদ সাতক্ষীরা। তারই প্রথম ধাপের কার্যক্রম শুরু করেছেন সংশ্লিষ্ট দপ্তর। এর মধ্যে অবৈধভাবে দখলকৃত জায়গা খালি করার নোটিশ প্রদান করেছে জেলা পরিষদ কতৃপক্ষ ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, জেলা পরিষদের সরকারী খাস সম্পত্তি যার খতিয়ান নং ২ ও দাগ নং ১১২, ১২৪, ১২৬ ও ১২৯ এর ২.০৮ একর মধ্য ১.৪০ একর জমির উপর স্থানীয় মানুষের নিরাপদ খাবার পানির চাহিদা মেটাতে পুকুরটি খনন করেন কোন এক ধার্মিক ব্যক্তি।পরবর্তীতে ডিষ্ট্রিক বোর্ড এই পুকুরটি রক্ষনা-বেক্ষনের দায়িত্ব নেন। এখন ওই পুকুরের দূর্গন্ধযুক্ত পানি সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী নেই।বর্তমানে একটি স্বার্থন্বেষী মহল পুকুর পাড়ে পাকা দোকান-পাট সহ বহুতল ভবন নির্মান পূর্বক জবর দখল করে সংকীর্ণ করে ফেলেছে পুকুরটি।

এমনকি পুকুরের মধ্যে ঝুলন্ত টয়লেট তৈরী করেছে তারা। সরেজমিন স্থানীয় জনগনের সাথে কথা বলে জানাযায়,যারা অবৈধ ভাবে জায়গা দখল করে ঘর তৈরী করেছে তারা অধিকাংশই ব্যবসায়ী না।সরকারের কর ফাঁকি দিয়ে দোকান প্রতি ২/৩ লক্ষ টাকা অগ্রীম নিয়ে ওই ঘর ভাড়া দিয়েছেন এবং প্রতিমাসে ৬/৭ হাজার টাকা ভাড়া আদায় করছেন তারা। এমনকি অনেক অবৈধ দখলদার ওই ঘর ৬/৭ লক্ষ টাকায় বেচে দিয়েছেন ভাড়াটিয়া ব্যবসায়ীদের কাছে। এখন অগ্রীম টাকা ফেরত দিতে হবে এই ভেবে অনেক অবৈধ দখলদার জেলা পরিষদের দেওয়া নোটিশ ভূয়া বলে অপ-প্রচার চালাচ্ছে একটি কুচক্রী স্বার্থন্বেষী মহল।

জেলা পরিষদ কতৃক নোটিশ উল্লেখ করা হয়েছে উচ্ছেদ মামলা নং১৯/জেপসা/উচ্ছেদ/২০২০-২০২১/১৮২ নং স্মারকে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জেলা পরিষদের মালিকানাধীন তালা উপজেলার তালা মৌজার ২ খতিয়ানের ১২৯নং দাগের পুকুরের জমিতে সুপার মার্কেট নির্মানের নিমিত্ত¡ গত ২৫-০৬-২০২০ তারিখ অনুষ্ঠিত পরিষদের সভায় সিধান্ত গ্রহন করা হয়েছে।

আপনি উক্ত পুকুর ও পাড়েন জমিতে বসবাস অথবা ব্যাবসার উদ্দেশ্য স্থাপনা নির্মান করে দখলে রেখেছেন। সে কারনে জেলা পরিষদের সুপার মার্কেট নির্মান কাজ বাস্তায়নে বাধা সৃষ্টি হচ্ছে। এমতবস্থায় পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্য আপনার নির্মিত স্থাপনা অপসারণ পুর্বক জেলা পরিষদের সার্ভেয়ারে নিকট দখল হস্তান্তর করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় বিধি মোতাবেক আপনার বিরুদ্ধে উচ্ছেদ মামলা রজু করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, ইতিপূর্বে জেলা পরিষদের অধীনে তালায় আরও দুটি মার্কেট নির্মিত হয়েছে। এতে করে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা উপকৃত সহ সরকারের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। জেলা পরিষদের জায়গাটিতে পরিকল্পিত আরও একটি মার্কেট নির্মান করা হলে তালা বাজারের ব্যবসা বান্ধব দৃষ্টিনন্দন পরিবেশ তৈরী হবে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানান,তালায় জেলা পরিষদের সম্পত্তির চারিপাশ দিয়ে মার্কেট তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছে জেলা পরিষদ। আমরা কারো হাতে নোটিশ পাঠায়নি। ডাকযোগে নোটিশ প্রেরণ করেছি। ভূয়া হলে চেয়ারম্যানের সাথে তারা (ভূক্তভোগীরা) কথা বলতে পারেন। যে উদ্দ্যোগ নেয়া হয়েছে সেটা বাস্তবায়ন হবে, এনিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জারের দূষিত পানিতে সয়লাব ঝাউডাঙ্গা বাজার, কর্তৃপক্ষ নিরব!
পরবর্তী পোস্ট
উপহার দেয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া দু’ব্যক্তিকে পুলিশে সোর্পদ

রিলেটেড পোস্ট

তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি: ৪৪...

নভেম্বর ৬, ২০২৬

তালায় মোটরসাইকেল পুড়িয়ে হুমকির পর বিচালির গাদায় আগুন:...

নভেম্বর ৬, ২০২৬

তালায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফলে হতাশার চিত্র: এইচএসসিতে পাসের...

নভেম্বর ১, ২০২৬

এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

অক্টোবর ৩১, ২০২৬

সাতক্ষীরায় সরকারি সম্পত্তির মামলা পরিচালনায় দায়িত্বহীনতার অভিযোগ, ব্যবস্থা...

অক্টোবর ২৯, ২০২৬

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন

অক্টোবর ২৮, ২০২৬

তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল...

অক্টোবর ২৮, ২০২৬

খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক

অক্টোবর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting