দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৯
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক Satnadee Satkhira মে ১৮, ২০২৬
মে ১৮, ২০২৬ ০ কমেন্ট 77 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:আশাশুনিতে হারিচুক্তিতে লীজ নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বিকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দিন মল্লিকের ছেলে হাসান শাহরিয়া রিপন লিখিত বক্তব্যে বলেন, আমি সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসাবে কাজ করে আসছি। শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া মৌজায় DSA খতিয়ান ভুক্ত মল্লিকদের প্রায় ৩২ একর জমি এসএ খতিয়ানে ভুলবশতঃ ১/ক খতিয়ান ভূক্ত হয়। উক্ত সম্পত্তি থেকে জমির মালিক মল্লিক গং প্রায় ৬ একর জমি আশাশুনি সদরের বাসিন্দা রাজু আহমেদ পিয়ালকে মাছ চাষের উদ্দেশ্যে বার্ষিক ইজারা দেয়। ঐ ৬ একরের মধ্য থেকে রাজু আহমেদ পিয়ালের কাছ থেকে ২ একর সম্পত্তি বাৎসরিক ইজারা দেওয়ার মৌখিক চুক্তিতে ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিরুল ইসলাম গং ১৪ থেকে ১৫ বছর যাবত বাৎসরিক ইজারার টাকা পরিশোধ করলেও সম্প্রতি উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চক্রান্ত শুরু করে। এর জের ধরে আদালতে ১৪৫ ধারায় মামলা করেও সম্পত্তি দখল করতে না পেরে ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: শহীদুল্লাহ’র নেতৃত্বে আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু করে এবং গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে কথিত ভূমিহীন সেজে মানববন্ধন করে। সেখানে আমাকে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টর বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করা হয়। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত জমির মালিকদের মধ্যে তাঁতীদলের সভাপতি আমি হাসান শাহরিয়ার রিপন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীউলা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মল্লিক আবু মুসা মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মল্লিক, উপজেলা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীউলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম সহ বিএনপি পরিবার এবং ইউনিয়নের ৮ ওয়ার্ড জামায়াতের সভাপতি মোস্তফা মোঃ নুরুজ্জামান মল্লিক, সাবেক বিডিআর সদস্য ও বিএনপি নেতা আবুল কালাম মল্লিক, জামায়াত নেতা শাহাজাহান মল্লিক, হাসানুজ্জামান টিটু মল্লিক, বিএনপি নেতা আসাদুজ্জামান সাদ্দাম মল্লিকসহ বিএনপি ও জামায়াত ইসলামী নেতাদের পৈত্রিক জমি।এসএ খতিয়ানে ভুলবশতঃ খাস খতিয়ানভুক্ত হলে ভুল সংশোধনের জন্য আমরা সহকারী জজকোর্টে কেস (নং ৬৮/৯৪) করি এবং বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেন।
এই রায়ের বিরুদ্ধে সরকার জেলা জজ আদালতে আপিল করে। জেলা জজ আদালতের রায় ও আদেশ আমাদের পক্ষে হয়। সরকার পক্ষ হাইকোর্টে আপিল করলে কেস চলামাল আছে। হাই কোর্টে কেস চলমান থাকাকালে কোন জমি ডিসিআর দিতে পারেনা। সে কারনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল ছোট, শ্রীউলা ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি রফিকুজ্জামান ছোট্ট, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সামনে এসি (ল্যান্ড) রাশেদ হোসাইন সাহেব ডিসিআর প্রদানে মৌখিকভাবে ভুল স্বীকার করে বলেন, ০৫ আগস্টের পরে অনেকে ভুল ইনফরমেশন দিয়ে এরকমটা করে নিয়েছে। আগামীতে এরকমটা আর হবে না। হাসান শাহরিয়ার রিপন আরও বলেন, এরপরও ওরা ১৪৫ ধারায় মামলা দায়ের করেছিল। এর আগে বিগত ২০১১/১২ সালের দিকে উক্ত জমির মালিক লাঙ্গলদাড়ীয়ার মল্লিকেরা আশাশুনি সদরের বাসিন্দা রাজু আহমেদ পিয়ালকে মাছ চাষের উদ্দেশ্যে হারি দেয়। পিয়ালের নিকট থেকে আমিরুল ইসলাম গংরা মৌখিকভাবে হারি নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল। সম্প্রতি তারা উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করলে আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানালে বিষয়টি সুষ্ঠু সমাধান করার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহকে দায়িত্ব প্রদান করে। তারা বিষয়টি সমাধানের উভয় পক্ষকে ডাকেন, কিন্তু তারা উপস্থিত হয়নি। থানা পুলিশ উভয় পক্ষকে ডেকেছিলেন, কিন্তু তাদের তাদের পিতার অসুস্থতার অজুহাতে সেখানেও উপস্থিত হয়নি। অথচ অবৈধ দখলদাররা বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যাচার করেছে। আমরা তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জমির মালিকদের জমি ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
পরবর্তী পোস্ট
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting