দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

হার্টে ছিদ্র : এতিম শিশু ছাব্বিরকে বাঁচাতে এগিয়ে আসুন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২৫, ২০২১
জানুয়ারি ২৫, ২০২১ ০ কমেন্ট 351 ভিউস

ফিরোজ হোসেন: শিশুদের মন হাসিতে ভরা থাকে সব সময়। কিন্তু এতিম শিশু ছাব্বিরের জীবন একটু ব্যতিক্রম। তার দিকে তাকালে ফুটে উঠবে জীবন নামের গাড়িটি কখন থমকে যাবে। অথচ এই বয়সে সারাদিন ছুটে বেড়ানো, খেলাধুলা করে দিন কাটানোর কথা ছিল শিশুটি ছাব্বির হোসেন আকাশের । সমবয়সী অন্য শিশুরা যখন ক্লান্তিহীনভাবে খেলাধুলায় মত্ত থাকে, তখন মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশু মো. ছাব্বির হোসেন আকাশ।

হার্টে ছিদ্র দিনের পর দিন বড় হচ্ছে।বমি বমি ভাব, বুকে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয় তার। একমাত্র ছেলের অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় পড়ে যায় দরিদ্র ঘরের স্বামী হারানো মাতা রোজিনা খাতুন। অসুস্থ ছেলের অপারেশনের কথা ভেবে মাতা রোজিনা খাতুন দুশ্চিন্তায় দিন পার করছে। সাতক্ষীরা শহরের ১ নং ওয়ার্ডের কাটিয়া এলাকার মৃত মোঃ সাইফুল ইসলাম ও মাতা রোজিনা খাতুনের একমাত্র ছেলে মো. ছাব্বির হোসেন আকাশ। সে সাতক্ষীরার সুটেমি মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ট শ্রেনীর ছাত্র। জানা যায়, জন্মের পর পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ছিদ্র ধরা পড়ে শিশুটির। এর জন্য শিশুটির অপারেশন প্রয়োজন। লাগবে প্রায় ৫ লক্ষ টাকা। চিকিৎসকের এমন কথা শুনে চিন্তায় পড়েন মাতা রোজিনা খাতুন।

সরেজমিন গিয়ে দেখা গেল, শিশুটি সব সময় মনমরা হয়ে বসে আছে। সন্তানের এমন ভাবনা দেখে মুখে হাসি নেই মাতা রোজিনার। আড়ায় বছর বয়সে হারান স্বামীকে। সেই থেকে সন্তানের দায়িত্ব পালন করছে মাতা রোজিনা। ছেলেই তার বেচে থাকার ভরসা। রোজিনা খাতুন এলাকায় বাসা বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। ধারদেনা করে কিছু টাকা ব্যয় করে শিশু ছাব্বিরের ডাক্তার দেখাতে গিয়ে অনেক টাকা খরচ করে এখন নিঃস্ব। অপারেশেেনর অভাবে একমাত্র ছেলে ছাব্বিরের হৃৎপি-ের ছেদ্রোর আকার বেড়ে চলেছে।

একদিকে সংসার, অন্যদিকে ছেলের চিকিৎসা করাবেন রোজিনা ? এমন মানসিক চিন্তা ঘিরে ধরেছে তাকে।
রোজিনা খাতুন জানান, জন্মগতভাবেই হাটের ছিদ্র ছিলো ছাব্বিরের। জন্মের পর স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই সে অসুস্থ হতে থাকে সে। চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরায় দেখানো হয়। পরে ঢাকায় হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ ইলিয়াস পাটোয়ারীকে দেখানোর পরীক্ষা-নীরিক্ষায় হার্টে ছিদ্র ধরা বড় হওয়ায় দ্রুত অপারেশন করাতে বলেন। এর জন্য প্রয়োজন হবে ৫ লাখ টাকা। পরে টাকার অভাবে চিকিৎসা না করিয়ে ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। চিকিৎসা না করাতে পারলে হয়তো ছেলেকে বাঁচাতে পারবেন না- এমন চিন্তায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন মাতা রোজিনা খাতুন। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। পৌরসভার ১ বং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম বলেন, পরিবারটি খুব অসহায়। জন্মের ২ বছর পরেই তার পিতা মারা যায়। পরিবারটি খুবই অসহায়। অসহায় পরিবারটিকে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন শিশু ছাব্বির হোসেন আকাশের মাতা রোজিনা খাতুন। চিকিৎসা সহযোগিতার জন্য এই নম্বরে- ০১৯৩৭-৭৪৩২৭২ (বিকাশ) যোগাযোগ করার আহ্বান জানান শিশু ছাব্বিরের মামা আবিদুর রহমান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা জজের মানবিকতা, নিজের হুমকিদাতার জামিন আদেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting