দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:১০
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

স্কুল ছাত্রী বিথি’কে উত্যক্ত করার প্রতিবাদ করায় কালামের উপর হামলা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২০
জুলাই ৯, ২০২০ ০ কমেন্ট 430 ভিউস

নিজস্ব প্রতিবেদক: 
স্কুলছাত্রী বিথি’কে উত্যক্ত করার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে ছাত্রলীগ নেতা আবুল কালাম। হামলা করে উল্টো তারা পুলিশের কাছে কালামের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে। হামলার শিকার কালাম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় দ্বিতীয় দফায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কালামের মা আম্বিয়া জানান, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্রী বিথির পরিবার তার বাড়ীর ভাড়াটে। বিথির পিতা শাহিনুর জেলা কালেক্টরেট অফিসের চাকুরে।
মুনজিতপুরের ইকবালের পুত্র বাঈজিদ স্কুল ছাত্রী বিথিকে প্রায়ই উত্যক্ত করতো। এ ঘটনার প্রতিবাদ করায়, বুধবার শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রলীগ নেতা আবুল কালামের ওপর বাঈজিদ ও তার লোকজন হামলা করে। পরে আবুল কালামও পাল্টা বাঈজিদকে মারধোর করে। দু’পক্ষই থানার শরনাপন্ন হয়। আবুল কালাম বাঈজিদের বিরুদ্ধে অভিযোগ লেখার জন্য রাইটারের কাছে গেলে সেখান থেকে সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। মারামারির পর বাঈজিদের পরিবারের দেখানো মতে পুলিশ একটি দা উদ্ধার করে।
এদিকে দু’পক্ষই বিষয়টি নিয়ে থানায় বসে মিমাংসা করে নেয়। মিমাংসার সময় আবুল কালামের মা আম্বিয়া, মামা রবিউল, এ্যাড. মোস্তাফিজুর রহমান অনিক, মৃণাল মন্ডল, ফাইম, সুজন ও অন্তু ছিল।
অপরদিকে, বুধবার আবুল কালামকে পুলিশ আটক করে ছেড়ে দিলেও বৃহষ্পতিবার রাত ৩টায় দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আবুল কালাম তার ফেসবুকে বুধবার রাতে একটি স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এর প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত তিনটার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আবুল কালামের রাজনৈতিক পরিচয়
আবুল কালাম শহরের রাজারবাগান সরকারী কলেজের অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। সে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল (২০১৬-২০১৮)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক এর গ্রুপ না করায় সাদিক কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়। সাম্প্রতিককালে আবুল কালাম সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের গ্রুপিংয়ে এক গ্রুপে ঢুকে পড়ে। সাংবাদিকদের এক গ্রুপের ওপর অপর গ্রুপের হামলার রাজনীতিতে জড়িয়ে পড়ে কালাম। পরে বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে লেখা লেখিও হয়। তাকে উদ্দেশ্যমূলক ভাবে ছাত্রদল নেতাও বানানোর অপচেষ্টা করা হয়।

আবুল কালাম ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছে তা হূবুহূ তুলে ধরা হলো:
“মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগ করা কি বড় অপরাধ, ছাত্রলীগ নাম বললে থানা, জেল, অপমান মারধর শুনতে হয় পুলিশের কাছে। আর কত ছাত্রলীগ এই ভাবে নির্যাতনের শিকার হবে। এর কি কোন বিচার নাই। দল করলে পুলিশকে টাকা দিতে হয় নাই ছাড় পাবা যায় না এদের হাত থেকে। ছাত্রলীগ করলে মিথ্যা মামলা ও হয়রানি হতে হয়। আমি এক সাধারণ কর্মী ভালোবাসি বাংলাদেশ ছাত্রলীগকে।”
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার বিষয়ে কালাম সাতনদীকে জানায়, তার মাতা বলেছিল তোকে ছাড়াতে পনের হাজার টাকা লেগেছে। এ জন্য স্ট্যাটাস দেই।
কালামের মা আম্বিয়া সাতনদীকে জানিয়েছেন, ছেলেকে ভয় দেখানোর জন্য এটি বলেছিলাম। তবে কালামের মামা বাবলু সাতনদীকে জানান, এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান অনিক (০১৭৯২৯২০২৪৭) তার বোন আম্বিয়াকে বলেছিল ১০/১৫ হাজার টাকা লাগবে। পরে বলেছিল ৫ হাজার টাকা লেগেছে।
এদিকে এই ঘটনাকে পুঁজি করে জনৈক ব্যক্তি পুলিশের উপরিমহলে জানিয়েছে কালামকে ছাড়াতে জনৈক হাবিব সাংবাদিক পুলিশকে টাকা দিয়েছে এবং কালাম ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।
সাতক্ষীরা সদর থানার ওসি সাতনদীকে জানান, কোন পক্ষ মামলা না দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা কালামকে ছেড়ে দেয়া হয়। এজন্য কোন অর্থকড়ি খরচ হয়নি কারও।
পুলিশ সুপার সাতনদীকে জানিয়েছেন, একশ্রেণীর দালাল আছে তারা থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষেকে হয়রানি করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১২ জুলাই থেকে খুলছে হাফিজিয়া মাদরাসা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে আরো ৬ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪২

রিলেটেড পোস্ট

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting