দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৩
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৭, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

মাসুদ রানাঃশিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে  জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে  সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন, সদর উত্তর থানা শাখার অর্থ সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আরিফ বিল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে তরুণেরা যে সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছে, তা আমাদের ইতিহাসে অনন্য। শহীদদের এই আত্মত্যাগ শুধু শ্রদ্ধার বিষয় নয়, এটি আমাদের জন্য একটি বড় দায়িত্ব। আজকের তরুণ সমাজকে তাদের এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।প্রধান আলোচক আমিনুর রহমান বলেন,​কুইজ প্রতিযোগিতা শুধু কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া নয়; এটি কৌতূহল বাড়ায়, সত্যানুসন্ধানী করে তোলে এবং সত্যের পক্ষে দাঁড়াতে শেখায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল জিপিএ-৫ পাওয়া নয়, বরং একজন আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হওয়া। তোমরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে, তাই এখন থেকেই দেশপ্রেম, জ্ঞান ও মেধা চর্চাকে জীবনের অংশ বানিয়ে নাও।প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতি শ্রেণী থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‎

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

রিলেটেড পোস্ট

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি

সেপ্টেম্বর ১৬, ২০২৬

 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting