দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:১১
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে হত্যা চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০১৯
জুলাই ২৭, ২০১৯ ০ কমেন্ট 301 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলায় (মেঝ মিয়ার মোড় এলাকার বাগানবাড়ী) সম্পত্তি থেকে বঞ্চিত ও উত্তরাধিকার নির্মূলের জের ধরে ৪ বছরের শিশু সন্তানকে হাতুড়ির আঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় এ জঘন্য ও ঘৃনিত কাজ করে চালতেতলার শমসের মোল্লার মেঝ ছেলে মফিজুল মোল্লা ও ছোট ছেলে হাফিজুল মোল্লা। আমাদের চারপাশে যখন গুজব মহামারী আকার ধারণ করেছে তখন একদল দূর্বৃত্ত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াসে ব্যস্ত। ঠিক এমনই একটি সত্য ঘটনা গুজব বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টায় ব্যস্ত শিশু ইমরানের দাদী নামক হিং¯্র ডাইনী মহিলা। ঘটনাটি গত বৃহস্পতিবারের হলেও অজ্ঞাত হুমকি-ধামকিতে এখনো মামলা করা সম্ভব হয়নি ভুক্তভোগী পরিবারের পক্ষে। ঘটনার বিবরনে জানা যায়, মেঝ মিয়ার মোড় এলাকার বাগানবাড়ীর শমসের মোল্লার চার ছেলের নিজেদের জমিজমা ভাগ বাটোয়ারার জেরে সম্পত্তি থেকে বঞ্চিত ও উত্তরাধিকার নির্মূলের হীন প্রচেষ্টায় আপন বড় ভাইয়ের ৪ বছর বয়সের ছেলেশিশু ইমরানকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে। চার ভাইয়ের পিতা মো. শমসের মোল্লা নিজ স্ত্রী আম্বিয়ার অত্যাচারে অতীষ্ঠ হয়ে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। মাঝে মাঝে পিতার পক্ষ নিয়ে বড় ছেলে সাহাজুল মোল্লা কথা বলায় তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায় হিং¯্র স্বভাবের মহিলা আম্বিয়া খাতুন। এরই জের ধরে চার ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন। ঘটনার দিন শমসের মোল্লার মেঝ ছেলে মফিজুল মোল্লা, ছোট ছেলে হাফিজুল মোল্লা, শমসের মোল্লার স্ত্রী আম্বিয়া খাতুন ও তাহেরা খাতুন দা, শাবল ও হাতুড়ি নিয়ে শমসের মোল্লার বড় ছেলে সাহাজুল মোল্লার ঘরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আম্বিয়া খাতুন বড় ছেলে সাহাজুল কে মারতে থাকলে ভাই মফিজুল মোল্লা ও শরিফুল মোল্লাও তাকে মারতে থাকে। এসময় আম্বিয়া খাতুন তার মেঝ ছেলেকে বলে, ‘দে এর বংশ নির্বŸংশ করে দে’। একথা শুনে আম্বিয়ার ছোট ছেলে হাফিজুলের হাতে থাকা হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে ৪ বছরের শিশু ইমরানের মাথায়। মায়ের কোলেই শিশু ইমরান আঘাতের পর নিথর হয়ে পড়লে ডাইনী মহিলা আম্বিয়া খাতুন শিশু ইমরানকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে সজোরে আছাড় মারে। রাখে আল্লাহ মারে কে। এতো আঘাতের পরেও শিশু ইমরানকে তারা হত্যা করতে পারেনি। প্রচ- চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু ইমরানসহ তার মা ও বাবাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। শিশুর পিতা সাহাজুল মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘নিজেদের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার মেঝ ভাই ও মা’র সাথে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আমার ঘরে প্রবেশ করে আমাকে খুঁজতে থাকে একপর্যায়ে তারা আমার উপর এলোপাতাড়ি মারপিট শুরু করে। তারা আমার সন্তানকে হত্যার চেষ্টা করলেও আল্লাহ রক্ষা করেছেন’। তিনি আরো বলেন, আমি এবং আমার স্ত্রী যখন আমার ছেলেকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি তখন তারা আমাকে ও আমার স্ত্রীকে প্রচ- মারধর করে এবং আমার ঘরের ভেতরে থাকা ব্যবহৃত আসবাবপত্র ভাংচুর করত: ব্যাপক ক্ষতি সাধন করে। এসময় তারা আমার স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও শ্লীলতাহানি করে। পরে এলাকাবাসী আমাকেসহ ছেলেশিশু ইমরানকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আমার ভাই, ভাইয়ের স্ত্রী ও আমার মা মিথ্যা তথ্য দিয়ে হাসপাতালে ভর্তি হয়। এব্যাপারে শিশু ইমরানের খোঁজ খবর নিতে হাসপাতালে গেলে হিং¯্র মহিলা চিৎকার করে অকথ্য ভাষায় বলতে থাকে, হাসপাতালে আমাকে শায়েস্তা করতে গুন্ডা ভাড়া করে এনেছিস। এদিকে আয় তোরা আমার করবি কর। তোরা আমার ছবি তুললি কেন? আমার …. ছেড়ার ক্ষমতাও তোদের নেই। সব ক‘টাকে আমি দেখে নেবো। আমি সব গুছিয়েই হাসপাতালে এসেছি। এব্যাপারে শিশু ইমরানের মা বলেন, হাসপাতালে আমার অবুঝ ছেলেটি ওর দাদীর চিৎকার চেঁচামেচিতে আঁৎকে উঠেছে আর ৪/৫ বার বমিও করেছে। আপনাদের হাতে ধরি আপনারা তাড়াতাড়ি চলে যান। শুধু আমার ছেলের জন্য দোয়া করবেনে -ওযেন দ্রুত সুস্থ্য হয়ে আমার ঘর আলোকিত করতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-পেইড মিটারে জালিয়াতি ও দুর্নীতির প্রতিবাদে মতবিনিময়
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই স্লোগানে র‌্যালী অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting