দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় মৃত্যু ঝুঁকিতেও থেমে যাননি চিকিৎসকরা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৩, ২০২০
মার্চ ২৩, ২০২০ ০ কমেন্ট 339 ভিউস

আকরামুল ইসলাম:
করোনা আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে গোটা বিশ^। বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই আতঙ্কের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশেও মারা যাওয়ার খবর রয়েছে। তবে বৈশি^ক বিপর্যয়ের এ মুহূর্তে আতঙ্কিত হয়েও মৃত্যু ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
সাতক্ষীরা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার অসীম কুমার সরকার। সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় তিনি শিশু ওয়ার্ডের বাড়তি দায়িত্ব পালন করছেন। আতঙ্কের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। জীবনের ঝুঁকি নিয়ে সেবা দেওয়ার নতুন অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার অসীম কুমার সরকার বলেন, একটা মাক্স ও একটা একটা গ্লাবস আমি নিজের টাকায় কিনেছি। অথরিটি বলছে, সব ধরণের প্রস্তুতি রয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কোন প্রস্তুতিই ছিল না। ডাক্তারগণ মৃত্যু ঝুঁকি নিয়েই রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। আমাদেরও পরিবার রয়েছে। আমাদের কিছু হলে তাদের কি হবে ? সে চিন্তা মনে থাকলেও সেবা দিতে অনাগ্রহ দেখানটি কোন চিকিৎসক।
তিনি বলেন, চিকিৎসক, নার্সদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থাই এখনো হয়নি। নিরাপত্তাহীন অবস্থাতেই রোগীদের সেবা দিয়ে যাচ্ছি আমরা। সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে একজন করোনা সন্দেহজনক রোগী ভর্তি রয়েছেন। এখনো তার কোন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়নি। আইইডিসিআরকে বলা হলেও তাদের কোন রেসপন্স নেই। একজন ডাক্তারের উপর ভরসা করেই অসুস্থ মানুষটি হাসপাতালে আসেন। আতঙ্ক, উদ্বেগ থাকলেও রোগীদের জীবন বাঁচানো, সুস্থ করাই আমাদের লক্ষ্য।
কেউ নিরাপদ নন জানিয়ে এই চিকিৎসক বলেন, সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাস পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই আমরা চলছি। সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন হয়ে করোনা মোকাবেলা করতে হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, জেলাব্যাপী বিভিন্ন দেশ থেকে আগত ৯৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন একজন। বিভিন্ন দেশ থেকে আগত সাড়ে ৮ হাজারেরও বেশী প্রবাসীর সকলকে হোম কোয়ারেন্টাইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে সচেতন মূলক লিফলেট বিতরণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting