দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০০
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় আদালতের নির্দেশ অমান্য করে ধান কর্তন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৭, ২০২১
এপ্রিল ১৭, ২০২১ ০ কমেন্ট 373 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বকচরা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং জোরপূর্বক ধান কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক আইনজীবী সহকারি। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করনে বকচরা গ্রামের মৃত কওছার আলীর ছেলে কামরুজ্জামান। তিনি বলেন, সদরের কাশেমপুর মৌজার, জে এল নং-৯৩, ১০৮৩ নং খতিয়ানে মোট ৭টি দাগে ৪৫৫ শতক জমির বৈধ মালিক ইছা খা ও ইউসুফ খা দিং। আমার পিতা কওছার আলী মন্ডল বিগত ২৬ এপ্রিল ১৯৮০ তারিখে ৫০০৬ নং কোবলা দলিল মূলে ৫ দাগের ৪০৪ শতক বিলান জমির মধ্যে ২৫ শতক এবং গত ইং ৩১ অক্টোবর ১৯৮৮ তারিখে ৭০৭১ নং কোবলা দলিল মূলে ৭ দাগে ৪৫৫ শতক জমির মধ্যে ২০ শতক জমি। যার এস এ প্রজা ইছা খান এবং ইউসুফ খা ও তাদের ওয়ারেশগণের নিকট হতে ক্রয় করেন। ২টি কোবলা দলিল মূলে ৭টি ৪৫ শতক জমি প্রাপ্ত হয়ে এস এ ৬০৯৬, ৬০২০, ৬১৪৫ ও ৪৯৭৭ নং দাগে আমার পিতা নিস্কন্ঠক ভোগদখলে থাকা অবস্থায় ৪পুত্র, ৩ কন্যা ও স্ত্রীকে রেখে ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর তার ওয়ারেশ হিসেবে আমরা ২০১০ সালে জমির মিউটেশন করে ১০৮৩/৪ খতিয়ান করে নামপত্তন করি। খাজনাদি পরিশোধ করি। উক্ত সম্পত্তি ৬০৯৬ ও ৬১৪৫ নং দাগের ২৫ শতক জমির মাঝখান দিয়ে বাইপাস সড়ক যাওয়ার কারনে একই এলাকার বাবুর আলী ঢালীর পুত্র চাঁদাবাজ আমজেদ আলী কৌশলে আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্র করতে থাকে। এর জের ধরে আমাদের সম্পত্তিতে সীমান প্রাচীর নির্মাণসহ উন্নয়ন কাজের জন্য ইট,বালু, রড, বাঁশ তক্তাসহ কিছু সরঞ্জাম রেখেছিলাম। কিন্তু আমজেদ বাহিনীর লোকজন আমার উক্ত সরঞ্জাম নিয়ে যায়। আমি বিষয়টি জানতে পেরে আদালতে একটি চুরির মামলা দায়ের করি। যার বিচারিক কার্যক্রম চলমান। আমজেদ আলী এলাকার চিহ্নিত লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। আমজাদ বাহিনীর সদস্যরা হলেন, বকচরা গ্রামের রাজ্জাক আলী, শওকত ঢালী, কাশেমপুর গ্রামের আব্দুর রব দালাল, আব্দুর রহমান দালাল, ফজলুর রহমান। আমি গত ৩ এপ্রিল‘২১ তারিখে ৬০৯৬, ৬১৪৫ ও ৪৯৭৭ নং দাগের জমিতে গিয়ে ইরি ধানের চাষের আগাছা পরিস্কার করতে থাকলে আমজেদ বাহিনীর লোকজন আমার কাছে ১লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে উক্ত জমি দখল ও ইরি ধান কেটে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এছাড়া গত ১৩ এপ্রিল‘২১ তারিখ সকালে ৪৯৭৭ দাগের সম্পত্তি নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন ৬০৮/২১ নং মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ অমান্য করে জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়। আমরা বাধা দিতে গেলে জীবন নাশের হুমকি দেয় আমজেদ বাহিনীর লোকজন। তিনি আমজেদ বাহিনীর কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ থানার ওসির পক্ষে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন!
পরবর্তী পোস্ট
ইচ্ছে নদী পত্রিকার সম্পাদক অসুস্থ্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সুস্থ্যতা কামনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting