দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার মাধবকাটি জাল কাগজপত্র সৃষ্টি করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০১৯
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ভূয়া দলিল দেখিয়ে সংশ্লিষ্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে জাল কাগজপত্র তৈরি করে সাতক্ষীরার মাধবকাটিতে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকার ইনছাফ আলী মোড়লের স্ত্রী হাছিনা খাতুন(৫৬)।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০০২ সালে মাধবকাটি মৌজায় জে এল নং-৮১, এস এ নং-৪৫১, দাগ নং- ৪৪২, হাল দাগ- ৬২২, জমির পরিমাণ মোট ৭৯ শতক এর মধ্যে ৩ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে দানপত্রে মূলে প্রাপ্ত হই। এরপর থেকে উক্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল শুরু করি। কিন্তু উক্ত জমি কৌশলে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয় একই এলাকার ফেরাজতুল্যা’র পুত্র এলাই বক্স গং। এর জের ধরে তারা ভূয়া দলিল নং ব্যবহার করে উক্ত সম্পত্তি তাদের নামে প্রিন্ট পর্চা উত্তোলন করে। উক্ত জাল প্রিন্ট পর্চার বুনিয়াদে তারা আমার পৈত্রিক সম্পত্তি দখলে মরিয়া হয়ে ওঠে। এঘটনায় আমি বিগত ২০১০ সালের দিকে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং ১৬২/১০। উক্ত মামলা চলমান রয়েছে। এরপর যে জমি দুটি দলিলের বুনিয়াদে প্রিন্ট পর্চা তৈরি করেছে পরসম্পদ লোভী ফেরাজতুল্যা গং সেই দলিলের সার্টিফাই কপি উত্তোলন করার পর জানতে পেরেছি উক্ত দলিল অন্য ব্যক্তির এবং অন্য দুটি দাগের। আমার সম্পত্তি কৌশলে ভোগদখল করার উদ্দেশ্যে তৎকালিন সেটেলমেন্ট অফিসের কতিপয় কর্মকর্তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে অন্য ব্যক্তির দলিল নাম্বার ব্যবহার করে ওই জাল প্রিন্ট পর্চা তৈরি করেছে ফেরাজতুল্যা গং।
তাদের কাগজপত্র জাল হওয়ায় আদালতে মামলা নিস্পত্তি হওয়ার পূর্বেই তারা গায়ের জোরে সম্পত্তি দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরই জেরে গত ৮/০৯/১৯ তারিখে এলাই বক্স, তার স্ত্রী তানজিলা খাতুন, কন্যা ময়না খাতুন, জামাতা শাহাজাহান আলী, আনিছউদ্দীন বিশ্বাসের পুত্র আবুল খায়ের বিশ্বাসসহ ৮/১০ জন ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পত্তিতে প্রবেশ করে গাছপালা কেটে ক্ষয়ক্ষতির চেষ্টা করে। এতে আমরা বাধা দিতে গেলে তারা আমাকে এবং পরিবারের সদস্যদের খুন, জখমের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে গত ০৯/০৯/২০১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। থানা পুলিশ মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এধরনের কর্মকান্ড থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু থানায় অভিযোগের খবরে তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে খুন, জখম এবং রাস্তা ঘাটে একা পাইলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারপিট করে জান মালের ক্ষতি করবে বলে হুমকি প্রদর্শন করে যাচ্ছে। আমি বর্তমানে ওই জালিয়াতি চক্রের হোতা এলাই বক্স গংয়ের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় তিনি উক্ত এলাই বক্স গংয়ের হাত থেকে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খলিষখালীতে স্বল্প মূল্যের চাল বিতরনের কার্যক্রমের উদ্ভোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার রইচপুরে জামায়াত নেতা আহম্মদ আলী কর্তৃক সম্পত্তি দখলের চেষ্টা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting