দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ২:৪৮
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার রইচপুরে জামায়াত নেতা আহম্মদ আলী কর্তৃক সম্পত্তি দখলের চেষ্টা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০১৯
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 322 ভিউস

নিজস্ব প্রতিবেদক: একাধিক নাশকতা ও রাষ্ট্রদ্রোহ মামলার আসামী আহম্মদ আলী কর্তৃক সাতক্ষীরার রইচপুরে চাচার সম্পত্তি ক্রয় করে জোরপূর্বক পিতার সম্পত্তিও দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার রইচপুর গ্রামের মৃত বাহার আলী সরদারের ছেলে শিমুল হোসেন ।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা বাহার আলী সরদার ও চাচা মোকছেদ আলী জীবিত থাকা অবস্থায় পলাশপোল মৌজায় ১৬৯২ দাগে ১৯ শতকের মধ্যে সাড়ে ৯ শতক, ১৬৯৩ দাগে ১৫ শতক, ১৩৮৯ দাগে ০৬ শতকের মধ্যে ০৩ শতক, ১৩৯০ দাগে ০৮ শতকের মধ্যে ০৪ শতক, ১৭০০ দাগে ০৫ শতকের মধ্যে আড়াই শতক সম্পত্তিসহ ৫টি দাগে মোট ৪৯ শতক সম্পত্তি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। এছাড়া আমার পিতা চাচা মোকছেদ আলীর কাছ থেকে ১৭০৩ দাগে ০৭ শতকের মধ্যে সাড়ে ৩ তিন শতক, ১৭০২ দাগে ০৫ শতকের মধ্যে আড়াই শতক, ১৬৯৯ দাগে ৫ শতক, ১৭০১ দাগে ২৫ শতকের মধ্যে ৬ শতকসহ মোট ৪টি দাগে ১৮শতক সম্পত্তি কোবলা মূলে ক্রয় করে দীর্ঘ প্রায় ৪০ /৫০ বছর ভোগদখল করে আসছিলেন। বিগত ২০১০ সালের দিকে ইটাগাছা এলাকার মৃত. মোসলেম আলী সরদারের পুত্র সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন ও অর্থদাতা আহম্মদ আলী স্থানীয় কাউন্সিল নির্বাচিত হওয়ার পর আমার চাচার অংশের সম্পত্তি ক্রয় করে ক্ষমতার দাপট দেখিয়ে একই দাগ গুলোতে আমার পিতার সম্পত্তিও দখল শুরু করেন। ইতিমধ্যে আমার চাচা ও আমার পিতা মারা যান। তাদের মৃত্যুর কয়েক দফায় স্থানীয়ভাবে শালিসী বৈঠক করে ভূমি জরিপকারী (আমিন) এর মাধ্যমে মাপ জরিপ করে সম্পত্তি আমাদের প্রাপ্য হওয়ায় আমরা দখল শুরু করি। কিন্তু জামায়াত নেতা আহম্মদ আলী ইটাগাছা থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে পুনরায় আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা অব্যাহত রেখেছেন। এরই জের ধরে গত ৩১/০৮/১৯ তারিখে আহম্মদ আলী সরদারের নির্দেশে তার ভাই মোহাম্মাদ আলী, পুত্র সাইফুল ইসলাম, আহম্মদ আলীর ম্যানেজার রবিউল সহ ৮/১০ জন ভাড়াটিয়া বাহিনী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে জোর দখলের চেষ্টা চালায়। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা চলে আসতে বধ্য হয়।
পরে রবিউল ইসলামের কুপরামর্শে আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং সাংবাদিকদের দিয়ে পত্র-পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। অথচ উক্ত সম্পত্তির রেকর্ডীয় মালিক আমার পিতা এবং আমি তার বৈধ ওয়ারেশ।
তিনি আরো বলেন, জামায়াত নেতা আহম্মদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালের নাশকতার একাধিক মামলা থাকায় তিনি নিজে আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থেকে তার ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় আমাদের সম্পত্তি দখলের চক্রান্তে লিপ্ত রয়েছেন। এমতাবস্থায় তিনি (শিমুল) উক্ত জামায়াত নেতা আহম্মদ আলীর কবল থেকে তার পৈত্রিক সম্পত্তি রক্ষার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার মাধবকাটি জাল কাগজপত্র সৃষ্টি করে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা
পরবর্তী পোস্ট
আকাশলীনা ট্যুরিজম সেন্টারে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting