দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৬
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার বাঁশদাহার কয়ারবিলের ব্রিজ সংস্কারের দাবি

কর্তৃক Satnadee Satkhira জুন ২, ২০২৬
জুন ২, ২০২৬ ০ কমেন্ট 67 ভিউস

আবু জাফর : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহা ইউনিয়নের কয়ারবিল এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা গাড়ি চালকরা। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কয়ারবিলের ব্রিজটির বিভিন্ন অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করছে এই ব্রিজ দিয়ে। ব্রিজটির ভাঙা অংশে কোনো রকমে বাঁশ, কাঠ, ইটের রাবিশ ও মাটি ভরা বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও সেটি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য অসাবধানতা কিংবা ভারী যানবাহনের চাপেই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

 

এলাকাবাসী জানান, এই সড়কটি সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে সীমান্তবর্তী কলারোয়া উপজেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, ট্রাক, ইজিবাইক, ভ্যান, ছোট যানবাহনসহ বিভিন্ন পরিবহন এই সড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও এই সড়কের গুরুত্ব অপরিসীম। কিন্তু ব্রিজটির বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় কৃষকরা জানান, ধান, মাছ, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে তাদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় ঝুঁকি এড়াতে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যার ফলে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।
ভারী বৃষ্টিপাত ও পানির চাপ বৃদ্ধি পেলে ব্রিজটির অবশিষ্ট অংশও ধসে পড়তে পারে। তখন পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে করে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সবকিছুতেই এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনে বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে । দ্রুত সংস্কার কাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দাখিল পরীক্ষার্থী নিহত
পরবর্তী পোস্ট
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

রিলেটেড পোস্ট

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই ২১, ২০২৬

শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন

জুলাই ২১, ২০২৬

জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...

জুলাই ২১, ২০২৬

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...

জুলাই ২১, ২০২৬

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার হলেন সাতক্ষীরার...

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে রাতের অভিযানে...

জুলাই ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting