দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:১৬
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার চলমান প্রকল্পের কাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 411 ভিউস

মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান

আব্দুর রহমান: ‘দেশজুড়ে পানি উন্নয়ন বোর্ডে প্রায় এক’শ মেগা প্রকল্পের কাজ চলছে। এসব মেগা প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। সাতক্ষীরার চলমান প্রকল্পের কাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।’ শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেতনা, মরিচ্চাপ ও পাখিমারা বিলে জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সাতক্ষীরা জেলার সাবেক জেলা প্রশাসক মো. নাজমুল আহসান এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘সাতক্ষীরা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার উন্নয়ন এগিয়ে নেওয়ার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশকে। বাংলাদেশ একটি ব-দ্বীপ। এই ব-দ্বীপকে ঘিরে প্রধানমন্ত্রী ডেল্টা প্লান তৈরি করেছেন। আগামীতে এ দেশের নদী ব্যবস্থাপনা বিশ্বে মডেল হবে। দেশে ৯৬ টি মেগা প্রকল্প চলছে। এরমধ্যে সাতক্ষীরাতেই ৩টি এবং একটির আংশিক। অবৈধভাবে ইজারা দেয়া জলমহালের বিষয়ে তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয়ে কথা বলতে হবে। তালার বন্ধ হওয়া টিআরএন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এছাড়াও তিনি যথাযথ নদী ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম বৃদ্ধি, যথাযথ পদ্ধতিতে নদ/ খাল খনন নিশ্চিত করা, জলাবদ্ধতা সৃষ্টি করে এমন সুইচগেট/বাঁধ চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, মৎস্য চাষ ও কৃষি চাষের জমি চিহ্নিত করে পৃথক জোন করার পরিকল্পনা গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘কৃষি বিভাগ কর্তৃক নির্ধারিত ৫০টি স্লুইস গেট/ কালভার্ট দ্রুত মেরামতের ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে কৃষি জমির আওতা বৃদ্ধি করতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সকল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিভাগের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার মো. সফিউদ্দিন, খুলনা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার পীযূষ কৃষ্ণ কুন্ডু, ও সচিবের একান্ত সচিব মো. শাজাহান আলী প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ পরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রধানবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ধুলিহরে গৃহহীনদের স্বপ্নের নীড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী পোস্ট
বিরোধীদল দমনে ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার: ফখরুল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting