দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৬
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত...
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ১৫ মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে: ১৮ না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়ি না যাওয়ার মুচলেকা: আবার ফিরবে ক্লাসে

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০ কমেন্ট 12 ভিউস

স্টাফ রিপোর্টার।।

সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম থেকে দশম শ্রেণির ১৬ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ ওঠার পর ছাত্রী ও তাদের অভিভাবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তলব করা হয়।
এর মধ্যে ১৫ ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসম উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বাল্যবিয়ের কুফল ও আইনগত দিক সম্পর্কে তাদের সচেতন করেন ।

এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত শ্বশুরবাড়িতে না যাওয়া এবং নিয়মিত মাদ্রাসায় গিয়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার লিখিত অঙ্গীকার (মুচলেকা) দিয়েছেন ওই শিক্ষার্থীরা। একই প্রতিশ্রুতি দিয়েছেন তাদের অভিভাবকেরাও।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত বলেন, এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সম্পর্কিত কাগজপত্র ও নথি যাচাই-বাছাই করা হয় । মুচলেকা দিয়ে তাদের ক্লাসে ফিরানো সিদ্ধান্ত হয়েছে। এটা অমান্য করলে পরবর্তীতে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য রাকিবুর রহমান বাবলা ৯ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বাল্যবিবাহের এ তথ্যটি তুলে ধরে অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে ১৬ সেপ্টেম্বর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পাঠানো এক নোটিশে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবক, তাদের স্ত্রী, বিয়ের সঙ্গে যুক্ত ছেলে-মেয়েদের জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও বিয়ের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সই করা ওই নোটিশের পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)মাদ্রাসার সুপার ১৬ জনের মধ্যে ১৫ ছাত্রী ও তাদের অভিভাবকদের কার্যালয়ে হাজির করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার আইনি পরিণতি ও এর শারীরিক-সামাজিক কুফল তুলে ধরেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষার্থীরা জানান, না বুঝে বাল্যবিয়ে করে তারা ভুল করেছেন। ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত তারা সংসার জীবনে ফিরবেন না কিংবা শ্বশুরবাড়িতে যাবেন না।

মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থেকে পড়ালেখা শেষ করার ব্যাপারেও সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অভিভাবকদের কাছ থেকেও অনুরূপ অঙ্গীকার নেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহরা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শাল্যে দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নুরুল আলম, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো: সাকিবুর রহমান বাবলা।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য ও অভিযোগকারী মো: সাকিবুর রহমান বাবলা জানান, জেলায় উদ্বেগজনক হারে বাল্যবিবাহের প্রবণতা বাড়ছে। কিছুদিন আগেই তালা উপজেলার ইসলামকাটি বালিকা বিদ্যালয়ের ১৪ ছাত্রীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছিল। সে সময়ও একইভাবে মুচলেকা নিয়ে তাদের আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন টিম গঠন : সাবেক এমপি কাজী আলাউদ্দীনের সাথে সমন্বয়ের নির্দেশনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে  প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শহরের বুকে জলফুলের মায়া: সরকারি টেকনিক্যাল স্কুল ও...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting