দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:৪৬
দেবহাটায় ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের
থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু
শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আলিপুর-কুলিয়া ইজিবাইক চালকদের মানববন্ধন
জামায়াত এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে দেশজুড়ে হই...
কালিগঞ্জে দীর্ঘদিনের চলাচলের পথ দখলের অভিযোগ, উন্মুক্তের দাবিতে...
এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক...
কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার...
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ফেসবুক স্টাটাসে যা বললেন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা ১৫ মিথ্যা মামলায় দিশেহারা পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২৩
ডিসেম্বর ৪, ২০২৩ ০ কমেন্ট 320 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আপন ভাই ও ভাইপোর দায়েরকৃত ১৫টি মিথ্যা মামলায় দিশেহারা হয়ে সংবাদ সম্মেলন করেছে পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। হয়রানি থেকে পরিত্রাণ পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পাঁচ ভাই ও তাদের পরিবার। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সহোদর ভাই ও ভাইপোর দায়েরকৃত মামলায় দিশেহারা হয়ে পড়েছেন অপর পাঁচ সহোদর ও চাচাতো ভাইয়েরা। ঘটনাটি শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মরহুম মো. গোলাম আকবর পরিবারের। গোলাম আকবরের মেজ ছেলে মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেনের চক্রান্তে অপর পাঁচ সহোদর দিশেহারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে পরিত্রাণ পেতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাজির হন পাঁচ সহোদর ও তাদের চাচাতো ভাইয়েরা। সোমবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এসব জানান কাটিয়া টাউন বাজার এলাকার মৃত গোলাম আকবরের ছেলে আবুল বাসার। সংবাদ সম্মেলনে শহরের কাটিয়া এলাকার মৃত গোলাম আকবরের ছেলে আবুল বাসারের সাথে এসময় তার ভাই আবু জাফর, মৃত আব্দুল্লাহ ও মৃত আবুল আহসানের পরিবারের সদস্য ও চাচাতো ভাইয়েরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্যে আবুল বাসার আরও বলেন, তাদের পিতা মরহুম গোলাম আকবর সাতক্ষীরা শহরের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তারা ছয় ভাই। তার বাবার মৃত্যুর পর তার আপন বড়ভাই মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেন তাদের ভাইদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে মহসিন ও তার ছেলে আবজাল হোসেন। আমরা শহরের কাটিয়া টাউন বাজার এলাকার মরহুম গোলাম আকবরের ছেলেমেয়েরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি, আমাদের পিতা গোলাম আকবরের মৃত্যুর পর তার জমিজমা নিয়ে আমাদের ভাই ও চাচাতো ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। যা বর্তমানে চরম আকার ধারণ করেছে। এই নিয়ে আমাদের পরিবারের মধ্যে অশান্তির রূপ নিয়েছে। আমাদের পিতা মরহুম গোলাম আকবর জীবিত থাকা অবস্থায় আমাদের কাটিয়ার সমস্ত জমিজমা ‘সরদার ইসমাইল ট্রাস্ট’ এর নামে দুটি দলিল করে যান। ওই দলিল দুটি থাকার কারনে কাটিয়ার জমিজমা ‘সরদার ইসমাইল ট্রাস্ট’ এর নামে ডিপি/ মাঠপর্চা ও খতিয়ান প্রস্তুত হয়। কিন্তু ওই ট্রাস্ট পরিচালনা কমিটি থেকে আমরা ও আমাদের ভাইয়েরা অথাৎ ট্রাস্ট পরিচালনা কমিটি বসে সকলের সম্মতির মাধ্যমে ট্রাস্ট দলিল দু্িট বাতিলের প্রার্থনা করে যুগ্ম জেলা জজ প্রথমম আদালত দেং- ৪২/২০১ নং মোকদ্দমা দাখিল করি। ওই মোকদ্দমা গত ০৬/০৫/১৯ তারিখে আমাদের মধ্যে সেলেনামা সূত্রে ডিক্রী হয় এবং ওই ট্রাস্ট দলিল দুটি বাতিল মর্মে ঘোষণা করা হয়। এই ডিক্রী অনুযায়ী আমরা পরবর্তীতে খুলনা জোনাল সেটেলমেন্ট অফিস থেকে আমরা সবাই একত্রে এবং সসলের সম্মতিতে ওই জমিজায়গা আমাদের নিজেদের নামে রেকর্ড প্রস্তুত করি। যা বর্তমানে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের মেজ ভাই মহসিন আলী উপরোক্ত বিষয়গুলি অস্বীকার করে আমাদের ভাইদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিভিন্ন অভিযোগে প্রায় ১৫টি ভিত্তিহীন মিথ্যা মামলা করেছেন। এরই প্রেক্ষিতে আমরা আর্থিক এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৮/১১/২০২৩ তারিখে আমাদের মেজ ভাই মহসিন আলী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে গণমুখী ক্লাবের পার্শ্বে হাবিবুল্লাহ মাস্টারের বাড়ির সামনে সড়ক দূঘর্টনায় আক্রান্ত হয়। এ ঘটনায় তার ছেলে আবজাল হোসেন তার তিন চাচার (আমাদের তিন ভাই) নামে থানায় একটি মিথ্যা অভিযোগ করে। পরবর্তীতে থানার পুলিশ কর্মকর্তা কর্তৃক সুষ্ঠু তদন্তে ওই বিষয়টি সড়ক দুর্ঘটনা বলে প্রমানিত হয়। মহসিন আলী ও তার ছেলে আবজাল হোসেন কর্তৃক একের পর এক মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া ঘটনা দিয়ে মামলা করে আমাদের নাজেহাল করে চলেছে। বর্তমানে আমরা আমাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। নিজেরা কোন ঘটনা ঘটিয়ে আমাদের ঘায়েল করার জন্য পায়তারা চালাচ্ছে পিতা-পুত্র। সুষ্ঠু তদন্ত করলেই বেরিয়ে আসবে পিতা-পুত্রের ষড়যন্ত্র। এ ঘটনায় তারা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বহু প্রতারণার হোতা ‘রানটেক কম্পিউটার’ ধরা খেলো মাইলেজ টেম্পারিংয়ে
পরবর্তী পোস্ট
নলতায় একটি পরিবারকে দেশ ছাড়ার হুমকির অভিযোগ নজরুলের বিরুদ্ধে

রিলেটেড পোস্ট

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জুলাই ১১, ২০২৬

ফিংড়ীর কাছারিয়া বাড়ীতে সরকারি কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায়...

জুলাই ৯, ২০২৬

গোবরদাড়ীতে জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মামলাকে কেন্দ্র করে...

জুলাই ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting