দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪০
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৭, ২০২৬
জুলাই ২৭, ২০২৬ ০ কমেন্ট 6 ভিউস

মোকারম বিল্লাহ ইমন ও শাহিনুর রহমান: সাতক্ষীরা-৩ (দেবহাটা-কালিগঞ্জ) আসনের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শহীদ জায়েদার পুত্র আরমান এরশাদ আলমের এলাকায় আগমন উপলক্ষেও এ সমাবেশের আয়োজন করা হয়।সোমবার (২৭ জুলাই) জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের শহীদ জায়েদানগর প্রাঙ্গণে দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়ের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।শহীদ জায়েদার স্বামী ও বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আনারুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মো. আনারুল ইসলাম,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি,৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম পাড়, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি গোলাম ফারুক বাবু প্রমূখ।
বক্তারা বলেন, শহীদ জায়েদা বুকের তাজা রক্ত দিয়ে ভূমিহীন মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করেছিলেন। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন আন্দোলন নতুন গতি লাভ করে এবং পরবর্তীতে তা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তারা আরও বলেন, ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাতক্ষীরা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী, ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
পরবর্তী পোস্ট
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির

জুলাই ২৭, ২০২৬

পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ

জুলাই ২৭, ২০২৬

কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত

জুলাই ২৭, ২০২৬

নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting