
ইব্রাহিম খলিল: সাতক্ষীরা শহরের বেসরকারী ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ওই সময় নিরাপত্তার স্বার্থে রোগীদের বের করে অন্য হাসপাতালে স্থানন্তর করা হয়েছে । আজ মঙ্গলবার( ৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শহরের পলাশপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জোহরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দে হাসপাতালের নিচের অংশে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে চারদিক ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো হাসপাতালটি। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা তীব্র আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। বিষাক্ত ধোঁয়ায় বেশ কয়েকজন রোগী অসুস্থ বোধ করেন।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো মাসুদুর রহমান বলেন, দুপুর ১ টার দিকে আমরা খবর পাই শহরের ব্লিজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এরপর ঘটনাস্থলে গিয়ে রোগিদের অন্য হাসপাতালে স্থানন্তর করা হয় ।খবর পেয়ে ফায়ার সাভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে । তবে এ ঘটানায় কোন হতাহতের ঘটনা ঘটেনি ।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রোগিদের উদ্ধার করে এ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্য হাসপাতালে পাঠায় । এরপর আগুন নিয়ন্ত্রনে আনে । তবে ক্ষয় ক্ষতির পরিমান এখানো বলা যাচ্ছেনা।
এ ঘটনায় ব্লিজ হাসাপাতালের ব্যাবস্থাপনা পরিচালক আবু হাসান বলেন, অকস্বাত অগ্নিকান্ডের ঘটনা ঘটে । সাথে সাথে ফায়ার সার্ভিকে জানানো হয় । তারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত বাইরের একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয় । তবে অগ্নিকান্ডের ঘটনায় বড় ধরনের কোন ক্ষয় ক্ষতি হয়নি ।

