দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫৭
সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...
উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু
বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ
পাটকেলঘাটায় ইয়াবা সহ আটক-১
সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা
সাতক্ষীরায় জামায়তের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ। 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জামায়তের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬ ০ কমেন্ট 26 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাটকেলঘাটা মহসিন মার্কেটের যুবদল কার্যালয়ে মতবিনিময় ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে এবং উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।টেলিকনফারেন্সে নবাগতদের স্বাগত জানিয়ে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়নের অগ্রযাত্রায় তাদের ভূমিকা রাখতে হবে।” পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, ‘জামায়াতের রাজনীতি এবং শ্রমজীবী মানুষের যথাযথ মূল্যায়ন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, নতুন এই যোগদানের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটেছে। বিএনপির নেতৃত্বে আগামী দিনে এ অঞ্চলের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার হবে বলেও তারা মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শ্রমিকদলের ভাষ্য অনুযায়ী, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপি সমর্থিত শ্রমিক দলে যোগ দেওয়া ৫৬ জনের মধ্যে রয়েছেন মো. আব্দুল মালেক, মো. কাসেম, মো. রফিকুল, মো. লতিফ, মো. জহুরুল, মো. আশরাফুল, মো. তরিকুল, মো. সাইদুল, আব্দুল জব্বার, রিয়াজ, মো. ছমেদ, মো. কালাম, মো. আজহার, মো. মানিক, মো. লিটন, মো. শফিকুল, মো. জাহাঙ্গীর, মো. মান্নান, শেখ সাইদুল, শেখ সাইফুজ্জামান, মো. সহিদুল, শেখ লিটন, মো. আকিজ, আসাদুল ইসলাম, মো. ইসমাইল, মো. রবিউল, মো. মহসিন, মো. মহিদুল, মো. অজিয়ার, মো. তারিক, মো. সিরাজ, মো. বজলু, মো. আব্দুল, মো. ফারুক, মো. আলী, মো. রাজ্জাক, মো. জামাল, মো. শেখ পল্টু, মো. আতিয়ার, শেখ জাবিয়ার, শেখ মোস্তফা, আব্দুল হোসেন, মাকসুদ হোসেন, খোকন হোসেন, সোহাগ হোসেন ও শেখ রিয়াজ ।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন
পরবর্তী পোস্ট
সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

রিলেটেড পোস্ট

সাক্ষরতার হার ৭৫ শতাংশ, তবু ঝরে পড়ছে উপকূলের...

সেপ্টেম্বর ৮, ২০২৬

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সেপ্টেম্বর ৮, ২০২৬

পাটকেলঘাটায় ইয়াবা সহ আটক-১

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

সেপ্টেম্বর ৮, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ

সেপ্টেম্বর ৮, ২০২৬

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর ও সরকারি...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার...

সেপ্টেম্বর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting