দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৪
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...
খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...
জামিনে বের হয়েই ফের ইয়াবা ব্যবসা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে হানা

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬ ০ কমেন্ট 31 ভিউস

মোহাম্মদ মুজাহিদ: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামে এক বৃদ্ধের ক্রয়সূত্রে মালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি, মাছের ঘের কেটে ক্ষতিসাধন এবং পারিবারিক কবরস্থান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আকবর আলী (৭৪) সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গয়েশপুর মৌজার খতিয়ান নং- ৮৯ ও ৯২-এর অন্তর্ভুক্ত দাগ নং- ৩৫৬, ৩৫৭ ও ৩৫১-এর মোট ২০ শতক জমির বৈধ মালিক তিনি। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন এবং মালিকানার সকল বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে।অভিযোগে আরও বলা হয়, একই গ্রামের মেহেদী হাসান, আনারুল ইসলাম, আমিনুর রহমান ও আল-আমিনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে ঘেরাবেড়া নির্মাণের মাধ্যমে দখলের চেষ্টা করেন। ভুক্তভোগীর দাবি, তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশসহ গুরুতর জখমের হুমকি দেন। এমনকি প্রতিবাদ অব্যাহত রাখলে হাত-পা ভেঙে দেওয়া এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগে বলা হয়, গয়েশপুর গ্রামের মাঠে অবস্থিত তার একটি মাছের ঘের কেটে প্রায় ৫ হাজার টাকার মাছ পাশের খালে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পৈতৃক কবরস্থান ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয় এবং পারিবারিক বাঁশঝাড় থেকে পাঁচটি বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ইউনুস ও কামাল হোসেনসহ স্থানীয় আরও অনেকের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর আশঙ্কা, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ, রক্তক্ষয়ী ঘটনা কিংবা প্রাণহানির মতো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে ভুক্তভোগী মো. আকবর আলী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তার জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানার দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি নিয়ে কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, দখল বা হুমকির ঘটনা বরদাশত করা হবে না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting