দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫০
সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...
সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে নজরুল ইসলাম খান...
সাতক্ষীরায় লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...
সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ১৩
পাইকগাছায় জমি দখল চেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দের নামে...
সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৪, ২০২৬
সেপ্টেম্বর ৪, ২০২৬ ০ কমেন্ট 27 ভিউস

‎​মাসুদ রানা: পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এক সিরাত মাহফিল ও নাতে রাসুল (সা:) অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আল-আমীন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বিকাল ৫:০০ টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখা সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবী।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
‎
‎​প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি রিয়াজুল ইসলাম।
‎​বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণ ও শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা অর্জন এবং রাসুল (সা:)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি। রাসুলুল্লাহ (সা:)-এর দেখানো সততা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
‎
‎প্রধান আলোচক রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রসমাজকে কেবল পাঠ্য পুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সততা ও নৈতিকতার চরম উৎকৃষ্ট দৃষ্টান্ত রাসুল (সা:)-এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। একটি সমৃদ্ধ ও জুলুমমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকেই সিরাতের আলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
‎
‎বিশেষ আলোচক মনোয়ার হোসেন মোমিন রাসুলের  জীবন আদর্শ তুলে ধরে বলেন, “মহানবী (সা:)-এর সীরাত মানবজাতির জন্য এক অনন্য পথপ্রদর্শক। ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত শান্তি ও মুক্তি অর্জিত হতে পারে।”
‎
‎​এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র স্মরণ সভা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

নিয়োগ পরীক্ষায় শিশুর দায়িত্ব নিলেন নারী পুলিশ কনস্টেবল...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ গ্রেফতার...

সেপ্টেম্বর ৩, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরার তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার 

সেপ্টেম্বর ১, ২০২৬

শিবপুরে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে সাকিব আটক, কঠোর...

সেপ্টেম্বর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting