
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরে ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এতিম শিশুদের মাঝে মশারি ও মশার কয়েল বিতরণ করেছে জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের ইটাগাছা বাঙালের মোড় এলাকার দারুল উলুম এতিমখানায় এই সামগ্রী বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পির নেতৃত্বে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এতিমখানার মুহতামিমের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় মনজুরুল আলম বলেন, “বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।” সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ছাত্রদলের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, জেলা ছাত্রদলের সাবেক প্রযুক্তিবিষয়ক সম্পাদক আতাউর রহমান তপু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম টুটুল,ঘোনা ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক মাহমুদুল হাসান,আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু এবং সদর উপজেলা ছাত্রদলের নেতা নাঈম হোসেন রিফাত, ফিংড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা বাবলা, মাহফুজ, আজমির, আসিফ, সাকিবসহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

