দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৮
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ৮৫ লাখ টাকা তছরুপের অভিযোগ, ৫ সদস্য তদন্ত কমিটি গঠন

কর্তৃক mirkhairul.news জুলাই ২৯, ২০২৫
জুলাই ২৯, ২০২৫ ০ কমেন্ট 624 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাবউদ্দীনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির তহবিল থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ, নথিপত্র চুরি, দায়িত্বে গাফিলতি ও প্রশাসনিক স্বৈরাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন ও কলেজ গভর্নিং বডি যৌথভাবে তদন্ত শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধিত চাকরির শর্তাবলী রেগুলেশন ২০১৯-এর ১৭(ঘ) ধারা অনুসারে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে প্রথম বৈঠক করবে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে মো. শিহাবউদ্দীন অনুপস্থিত থাকেন। পরদিন ভোরে কলেজের অফিস সহায়ক মতিয়ার রহমান ও সুসংকর রায়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয় বলে রাতের পাহারাদাররা জানান। দীর্ঘদিন ছুটি না নিয়ে এবং উপাধ্যক্ষকে দায়িত্ব না দিয়ে তিনি নিয়ম অমান্য করে অফিসে হাজির হননি। অডিট রিপোর্টে উঠে এসেছে, সাবেক অধ্যক্ষ কলেজ তহবিল থেকে মোট ৮৫,৪২,৩১১ টাকা আত্মসাৎ করেছেন। তিনি কোনো নির্দিষ্ট ক্যাশবহি রাখেননি; ব্যক্তিগত ডায়েরিতে হিসাব রাখার চেষ্টা করেছেন। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষাসফরের নামে ১৬ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্মানী বাবদ ৪,৯৫,০০০ টাকা ও বিএম কোর্স থেকে ১৮,২৫০ টাকা গ্রহণ করেও কোনো ভাউচার জমা দেননি বা সংশ্লিষ্ট বিভাগে অর্থ প্রদান করেননি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. আব্দুস সামাদ ২০২৪ সালের ২২ অক্টোবর দাখিল করা রিপোর্টে উল্লেখ করেন, মো. শিহাবউদ্দীন ক্ষমতার অপব্যবহার করেছেন, বড় অংকের অর্থ আত্মসাৎ করেছেন এবং দীর্ঘ সময় অনুপস্থিত ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সাবেক অধ্যক্ষকে তিন দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব না দেওয়ায় ৫ অক্টোবর ২০২৪ তারিখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর কলেজ গভর্নিং বডি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন, যেটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন, কলেজ প্রতিনিধি ও শিক্ষকরা আছেন। মো. শিহাবউদ্দীনের কাছে কলেজ তহবিল থেকে আত্মসাতকৃত অর্থ ফেরত দেওয়ার জন্য ২০২৫ সালের ২২ জুন ও ১০ জুলাই দুই দফা তাগাদা পত্র পাঠানো হয়েছে।
তবে শুধু অর্থ আত্মসাত নয়, ২০২৫ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ঘটে যাওয়া ত্রিপল হত্যা মামলায় মো. শিহাবউদ্দীন ১ নম্বর আসামি হিসেবে উল্লেখিত। এ ছাড়া চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। আশাশুনি থানায় রুজু থাকা সিআর মামলা নং ৩৯২/২৪-এ তিনি প্রধান আসামি।
অধ্যক্ষ মো. শিহাবউদ্দীন হাইকোর্টে রিট দায়ের করলে তিন মাসের জন্য বরখাস্তাদেশ স্থগিত হয়। কিন্তু পরবর্তীতে সরকার পক্ষের আপিলেই সুপ্রিম কোর্ট ২০২৫ সালে হাইকোর্টের আদেশ বাতিল করে দেন (আপিল মামলা নং-৮৭/২০২৫)। বর্তমানে কলেজ কর্তৃপক্ষ ও তদন্ত কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধির আলোকে তার স্থায়ী বরখাস্ত, এমপিও বাতিল এবং আত্মসাতকৃত অর্থ ফেরতের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে চিকিৎসকদের নামে অপপ্রচার!
পরবর্তী পোস্ট
ড্রাইভার তুলসী এখন ১০ কেটির টাকার মালিক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting