
মোমিনুর রহমান: সাতক্ষীরায় বাইপাস সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শুভ সাতক্ষীরা সদর উপজেলার থানাহাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

