দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:০১
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দেবহাটাকে একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে ফের চেয়ারম্যান...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১১, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

                                   #সভাপতি আব্দুল গফুর ও সম্পাদক গণেশ

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১০৬ জন এর মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে দুটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯টি পদে ১৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভার সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী। ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের সামনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কালাম ছাতা প্রতীক পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে (স্বতন্ত্র প্রার্থী) গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে জনি হেলা মাছ প্রতিকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর প্রমূখ। এর মধ্যে মহিলা কার্যকরী সদস্য পদে কুলসুম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে মামা ভাগ্নে পরিষদের পুরা প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। দীর্ঘদিন পরে সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটাররা বেজায় খুশি হয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল পুলিশ
পরবর্তী পোস্ট
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting