দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৫
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা জেলা কৃষকলীগের কার্যালর উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২২, ২০২৩
জুলাই ২২, ২০২৩ ০ কমেন্ট 312 ভিউস

আব্দুর রশিদ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে জেলা কৃষক লীগের কার্যালয় উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রেক্ষাপটের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। এর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অনেক আন্দোলন সংগ্রাম ও অত্যাচার-নির্যাতন সহ্য করে ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বাংলাদেশ বর্তমান সময়ে একটি ভালো অবস্থানে রয়েছে। কিন্তু ষড়যন্ত্র থেকে নেই। তাঁর পরিবারের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। যারা স্বাধীনতায় বিশ^াস করেনা। যারা বাংলাদেশের পতাকা ও জাতীয় সংগীতকে বিশ^াস করেনা যারা বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল। তাদের বিচার বাংলার মাটিতে বিচার হয়েছে এবং চলমান রয়েছে। দেশ বিরোধী চক্রের আত্মীয় স্বজন ও সন্তানেরা ব্যাপকভাবে দেশী বিদেশী ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনে নির্বাচন, এ নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুত্তরাষ্ট্রসহ বিদেশী ষড়যন্ত্র চলছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারো জয়লাভ করবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।” এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি সেলিম রেজা মুকুল, এড. আল-মাহমুদ পলাশ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান কবির, সমবায় বিষয়ক সম্পাদক এস এম শহিদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সম তাজমিনুর রহমান টুটুল প্রমুখ। অফিস উদ্বোধন শেষে জেলা কৃষক লীগের পক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুসরণ সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এমপি জগলুল হায়দারের গনসংযোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...

জুন ২০, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক...

জুন ১৯, ২০২৬

সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting