দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৫
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিবকে সতীর্থ পেয়ে রোমাঞ্চিত মাহমুদউল্লাহ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৮, ২০২০
নভেম্বর ১৮, ২০২০ ০ কমেন্ট 595 ভিউস
খেলা ডেস্ক: ৭ বছর আগে বিজয় দিবস টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালের কোনো একজনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে একই দলে সবশেষ কবে খেলেছেন, অনেক ভেবেও মনে করতে পারলেন না মাহমুদউল্লাহ। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সাকিবকে সতীর্থ হিসেবে পেয়ে তাই উচ্ছ্বসিত অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ড্রাফটে নিজেদের প্রথম ডাকে সাকিবকে দলে নিলেও জেমকন খুলনা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মাহমুদউল্লাহকে। জেমকনের বিপিএল ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসকে ৩ মৌসুম নেতৃত্ব দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনপ্রেরণাদায়ী ও কার্যকর অধিনায়ক হিসেবে তার আছে পরিচিতি। খুলনার ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাই বিস্ময়ের খুব বেশি কিছু নেই।

তবে মাহমুদউল্লাহ নিজে অবাক তিনি ও সাকিব একই দলে থাকায়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দুজন সিনিয়র ক্রিকেটারের এক দলের খেলার সুযোগ থাকে সামান্যই। গত বঙ্গবন্ধু বিপিএলে অবশ্য ঢাকা প্লাটুন দলে একসঙ্গে খেলেছিলেন মাশরাফি ও তামিম। সেটি নিয়েও ড্রাফটে ও আগে-পরে নাটক হয়েছে বেশ।

এবার মাহমুদউল্লাহ ও সাকিবের এক দলে থাকাও ড্রাফটের আগে ছিল প্রায় অভাবনীয়। এমনিতে আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা এবং চোট-বিশ্রাম মিলিয়ে সাকিব ঘরোয়া ক্রিকেটে বিপিএলের বাইরে অন্য টুর্নামেন্টগুলোয় খেলেন খুব কমই। এবার নিষেধাজ্ঞা কাটিয়ে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়েই তিনি ফিরছেন। খুলনা প্রথম সুযোগেই তাকে নিয়েছে দলে। পরে শীর্ষ গ্রেডে থাকা মাহমুদউল্লাহকে অন্য দল না ডাকায় খুলনা পেয়ে যায় সুযোগ। দ্বিতীয় ডাকে তাকে নেয় দলে।

করোনাভাইরাস থেক মঙ্গলবার সেরে ওঠার খবর পাওয়ার পর নেতৃত্বের সুখবরও পেয়েছেন মাহমুদউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন সাকিবকে সতীর্থ হিসেবে পেয়ে রোমাঞ্চের কথা।

“ আমরা এক দলে খেলব, আমার জন্যও একটু অবাক হওয়ার মতো ছিল। জাতীয় দলে অনেক বছর ধরেই একসঙ্গে খেলি, তবে সাধারণত ঘরোয়া ক্রিকেটে তো সাধারণত এরকম হয় না। অবশ্যই খুব ভালো লাগছে। ওর মতো একজন ক্রিকেটার থাকা যে কোনো দলের জন্যই বড় ব্যাপার।”

“ সাকিব সবসময়ই দারুণ পারফরমার, এখানেও পারফর্ম করবে সন্দেহ নেই। আশা করি আমাদের দলের তরুণরাও ওকে দেখে শিখতে পারবে।”

আগামী মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে জেমকন খুলনা।

জেমকন খুলনা :

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রংপুরে ১২ থেকে ১৭ বছর ধরে ঝুলছে এক হাজার ধর্ষণ মামলা
পরবর্তী পোস্ট
ছাগল: ব্ল্যাক বেঙ্গল গোট যেসব কারণে অনন্য

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting