দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৪০
আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাশিক্ষা

সমালোচনায় পড়ে খুলনার সুন্দরবন কলেজের ভর্তি ফি সংশোধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৪, ২০২০
সেপ্টেম্বর ৪, ২০২০ ০ কমেন্ট 444 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: সমালোচনায় পড়ে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি ফি সংশোধন করেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ভর্তি ফি সংশোধন করে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজের ভর্তি কমিটি।

এর আগে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে মুসলিম ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে দুই হাজার ৭৮০ টাকা এবং অমুসলিম ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে দুই হাজার ৭৩০ টাকা ফি ধার্য করা হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় শুরু হয়। পরে ফি সংশোধন করে সব শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি দুই হাজার ৭৩০ টাকা ধার্য করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যাপক অভিজীৎ বসু বলেন, ৩০টির বেশি খাতে খরচের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি নেওয়া হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ‘ধর্মীয় খাত’।

তিনি বলেন, আমি ২০১৯ সালের জানুয়ারি মাসে এখানে যোগ দেই। তার আগে প্রিন্সিপাল ছিলেন অধ্যাপক সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম। তার সময় কলেজের মসজিদের উন্নয়ন সংক্রান্ত কিছু নির্মাণ কাজ শুরু হয়। সেজন্য তার তত্ত্বাবধানে মসজিদের উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা বাড়তি নেওয়ার সিদ্ধান্ত হয়। চলতি বছরও আগের বছরগুলোর সিদ্ধান্ত অনুসারেই মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৭৮০ টাকা এবং অমুসলিম শিক্ষার্থীদের জন্য দুই হাজার ৭৩০ টাকা একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

অভিজীৎ বসু বলেন, আমাদের কলেজে কোনো মন্দির না থাকায় অমুসলিমদের জন্য ধর্মীয় ফি বাদ রাখা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্ক শুরু হওয়ার কারণে ধর্মীয় ফি প্রত্যাহার করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং
পরবর্তী পোস্ট
আশাশুনিতে পলায়নকারী সেই ৪ কথিত সাংবাদিক গ্রেফতার, মামলা দায়ের

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting