দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জলিড নিউজ

সতের বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি — ডা. শহিদুল আলম

কর্তৃক Satnadee Satkhira মার্চ ২৩, ২০২৫
মার্চ ২৩, ২০২৫ ০ কমেন্ট 290 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়শন অফ বাংলাদেশ “ড্যাব” এর সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মো. শহিদুল আলম বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্খা নষ্ট করা যাবে না। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। গত ১৭ বছর মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারিনি।

গতকাল ২২ রমজানে সাতক্ষীরার নলতা ইউনিয়ন বিএনপি আয়োাজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মো. শহিদুল আলম এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নলতা কলেজ মাঠে স্থানীয় বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শহিদুল আলম আরও বলেন, দেশের মানুষ চায় তাদের ভোটার অধিকার ফেরত পেতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এই ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে। বেগম খালেদা জিয়ার নির্দেশ ও আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে সংগ্রাম চালিয়ে এসেছি উল্লেখ করে বিএনপি নেতা ডা. শহিদুল আলম বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী আহত ও নিহত হওয়ার মধ্য দিয়ে আমরা দেশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখন সেটি নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে।বিএনপি নেতা ডা. শহিদুল আলম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, কেউ আমাদের এই অর্জন কে নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশের সার্বভৌমত্ব একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান মনি বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বিএন পি সহ সমমোনা দল গুলোর লক্ষ ছিল একটাই সেটা হলো ভোটার অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করা। ৫ই আগষ্টের পর ৮ মাস অতিবাহিত হলেও সেই কাঙ্খিত নির্বাচনের ব্যাপারে আমরা কোন নির্দিষ্ট ধারনা পাইনি।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছাত্তার বলেন, বিগত সরকারের আমলে আমি ৫ বছর কারাদ- ভোগ করেছি। আমাকে ডা-াবেড়ি পরিয়ে রাখা হতো। আমি আমার বাবা, মা, ভাই,বোন শাশুড়ী, সহ পরিবারের অনেক সদস্যদের জানাজা নামাজ পড়তে পারিনি। আমরা আমাদের নেতা ডা. শহিদুল আলম কে সাতক্ষীরা তিন আসনে সংসদ নির্বাচনে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবে যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নূরুজ্জামান,বিষ্ণুপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ,দেবহাটা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,নলতা ইউনিয়ন বি এনপির সভাপতি নজরুল মোড়ল ,নলতা ইউনিয়ন বি এনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম ,সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ওলিউর রহমান,সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল গফুর, সাবেক সাংগঠনিক সম্পাদক কেসমোতুল বারী,কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম ,কালিগজ্ঞ উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কালিগজ্ঞ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম ,সদ্য সচিব শেখ পারভেজ ইসলাম ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস. এম সেলিম আহমেদ সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, নলতা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামছুর রহমান, শেখ ইউনূস, জিয়ারুল ইসলাম শরিফুল ইসলাম আমিরুল ইসলাম আব্দুল বারী,নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন সাধারন সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় মেন কেয়ার দলের শিক্ষনীয় সেশন বুট ক্যাম্প
পরবর্তী পোস্ট
দেবহাটায় ইন্টারফেইস মিটিং

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার সংবর্ধনায় সিক্ত জাতীয় চ্যাম্পিয়ন জাকির...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting