দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:০৮
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী সুন্নতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৭, ২০২১
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০ কমেন্ট 439 ভিউস

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরার শ্যামনগরে একাধিক নাশকতা মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী সুন্নতের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রবাসীর স্ত্রী ফাতেমা খাতুন। সন্ত্রাসী সুন্নত ও তার বাহিনীর সদস্যরা অসহায় ফাতেমার বাড়ি ঘর ভাংচুর ও গাছাপালা কেটে নিলেও পুলিশ তার মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা নিয়েছেন বলে সাংবাদিকদের অভিযোগ করেছেন তিনি।

শ্যামনগর উপজেলা সদরের জাওয়াখালী গ্রামের সৌদি প্রবাসী আজাদ হোসেনের স্ত্রী নির্যাতিতা ফাতেমা খাতুন জানান, দুই বছর আগে জাওয়াখালী গ্রামের অরবিন্দ মৃধার কাছ থেকে বাড়িসহ ৩১শতক জমি ক্রয় করে দুটি ছেলেকে নিয়ে তিনি সেখানে বসবাস করছেন। উক্ত জমির বিরোধে সিভিল কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ৫ ফেব্রুয়ারী পাশ্ববর্তী জমির মালিক ও তার প্রতিপক্ষ আব্দুল মাজেদ, হাসিনা বেগম, উদয় মৃধা ও নিমাই মৃধার নির্দেশে নকিপুর মাজাট গ্রামের মৃত শেখ জলিলের ছেলে শীর্ষ সন্ত্রাসী সুন্নতের নেতৃত্বে ২০-২৫ জন মোটরসাইকেল যোগে লাঠিসোটা ও অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা তার বাড়িঘর ও জিনিসপত্র ভাংচুর এবং বাড়ির বেড়া ও বড় বড় গাছপালা কর্তন করে। এতে বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে আহত করে ও শ্লীলতহানির চেষ্টা করে। তিনি এ সময় আক্ষেপ করে জানান, এ ব্যাপারে তিনি শ্যামনগর থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা না নিয়ে উল্টো তার বিরুদ্ধে মামলা নিয়েছেন। তিনি এ মামলায় সাতক্ষীরার আদালত থেকে সম্প্রতি জামিনও নিয়েছেন। বর্তমানে ওই সন্ত্রাসী বাহিনীরা তাকে অব্যাহতভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছেন। এর ফলে তিনি তার দুই ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। উক্ত সন্ত্রাসীদের ভয়ে তিনি বর্তমানে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আরো জানান, শীর্ষ সন্ত্রাসী সুন্নতের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারে জমি দখল, ঘের দখল, যুবলীগ নেতা আব্দুর রউফের ওপর সন্ত্রসী হামলাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তিনি উক্ত সন্ত্রাসী সুন্নতের হাত থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রথম ধাপে সাতক্ষীরার যেসব ইউনিয়নে নির্বাচন
পরবর্তী পোস্ট
ঝাউডাঙ্গায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting