
জিয়াউর রহমান/শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির পেছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ১২ ভরি স্বর্ণালংকার, ৭ ভরি রুপার গহনা, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের শিক্ষক আশরাফ হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আশরাফ হোসেন জানান, ঘটনার সময় তাঁর স্ত্রী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তিনিও বাড়িতে ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির পেছনের গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও কাঠের ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
বাড়িতে ফিরে তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে শ্যামনগর থানা-পুলিশকে খবর দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

