দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৮
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবররাজনীতিশ্যামনগর

শ্যামনগরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতার বাড়ী ভাংচুর: ১৪৪ ধারা জারী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ২২, ২০২৫
জানুয়ারি ২২, ২০২৫ ০ কমেন্ট 535 ভিউস

এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসন এ ঘোষনা দেয়। এদিকে দুগ্রুপের মুখোমুখি অবস্থান কে ঘিরে শ্যামনগর উপজেলা সদরে একটি রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে এমন আশংকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুনের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা সহ সেনা বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিএনপির দু গ্রুপের মুখোমুখি অবস্থান কে নিবৃত্ত করতে চেষ্টা করে। তার পরে বিক্ষুব্দ নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়ে এবং মুহুর মুহুর বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রসাশনের ব্যাপক তৎপরতায় বিক্ষুদ্ধ নেতা কর্মীরা পিছু হাটলেও জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আশেক ই-এলাহী মুন্নার বাড়ীতে বিএনপি নেতা সোলায়মান কবীরের সমর্থকরা হামলা চালায় এবং ব্যাপক ভাবে ভাংচুর করে। পরে পুলিশ ও সেনা বাহিনীর সমস্যরা অবস্থান নিয়ে হামলা ভাংচুর বন্ধের পাশাপাশি হামলাকারীদের সরিয়ে দেয়। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন, ছাত্রদলের বুধবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। কর্মসৃচী চলাকালীন প্রসাশন ১৪৪ ধারা জারী করে আমাদের প্রোগ্রাম শেষ করতে বলে, পরে শান্তিপূর্ণভাবে আমরা চলে আসি। এদিকে বিএনপির বিলুপ্ত কমিটির আহবায়ক ও সাবেক বিএনপির সাধারন সম্পাদক জি এম সোলায়মান কবীর বলেন, জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব সম্মিলিত ভাবে শ্যামনগর বিএনপির আহবায়ক ও পৌর বিএনপির কমিটি দিয়েছে, পরে শুধুমাত্র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম একক ভাবে কমিটি বিলুপ্ত ঘোষনা করেছেন। চেয়ারম্যান আব্দুল আলিমের এধরনের সিদ্ধান্ত আমরা মানিনা, তাকে আমরা অবাঞ্চিত ঘোষনা করলাম। জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগরে ত্যাগী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে জেলা আহবায়ক কমিটি,শ্যামনগরের নবঘোষিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি সহ সকল কমিটি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিত ভাবে বিলুপ্ত ঘোষনা করেন। উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ একই এলাকায় ছাত্রদলের আয়োজনে লিফলেট বিতরন কর্মসূচি পালন করছিল। এ সময় দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। শ্যামনগর থানা পুলিশ জানান, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে জেলা বিএনপির সদস্য আশেক ই এলাহী মুন্না বলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জি এম সোলায়মান কবীর, যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, নুরনগর বিএনপির সভাপতি গোলাম আলমগীর, বিএনপি নেতা আব্দুল ওহাবের নেতৃত্বে আমার বাড়ীতে ঢুকে ব্যাপক ভাবে ভাংচুর করে, ইটপাটকেল নিক্ষেপের এক পর্য্যায় আমার ছোট শিশুটাকে ও তারা ছাড় দেই নাই,সে গুরুতর আহত হয়েছে। এদিকে সর্বক্ষন মাঠে অবস্থান নিয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন বলেন, পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে, কেউ শান্তি নষ্ট চাইলে প্রশাসন কঠিন ভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় মাছ পরিচর্চা ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting